রবিবার, জুন ২৮, ২০২৬

আজ ঢাকায় বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের গুরুত্বপূর্ণ কর্মসূচি

পাঠক প্রিয়

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়, চীনের সঙ্গে ৮ সমঝোতা ও ৩ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ইসির

নিজস্ব প্রতিবেদক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয় যাচাই...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় আজ বুধবার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরু থেকেই নগরীর বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপির কর্মসূচি
বিএনপির পক্ষ থেকে আজ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পেশাজীবী মিছিল অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

এ ছাড়া দুপুর ২টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে পেশাজীবীদের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

ইসলামী আন্দোলনের কর্মসূচি
ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিকাল ৩টায় পুরান পল্টনের আইএবি মিলনায়তনে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামেও পরিচিত।

জামায়াতে ইসলামীর কর্মসূচি
জামায়াতে ইসলামী আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজধানীতে একদিনে একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়তি জনসমাগম ও যান চলাচলে চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ