নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের বিরুদ্ধে ভোটারদের ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, নির্বাচনী প্রচারণাকালে তিনি এক ভোটারকে বলেন—তিনি এমপি নির্বাচিত হলে তাকে ওমরাহ করতে নিয়ে যাবেন। সচেতন মহল বিষয়টিকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ও ভোটারদের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন।
স্থানীয় আলেম ও শিক্ষাবিদরাও বিষয়টির সমালোচনা করেছেন। অপরদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সহকারী রিটার্নিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এ ধরনের প্রলোভন দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নেবেন।
আইনগত ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী—
-
কোনো প্রার্থী অর্থ, উপহার, ভ্রমণ, ধর্মীয় সুবিধা বা অন্য কোনো প্রলোভন দিয়ে ভোট চাইতে পারবেন না
-
এ ধরনের কাজ “corrupt practice” হিসেবে গণ্য হতে পারে
-
প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে জরিমানা, প্রচারণা স্থগিত বা প্রার্থিতা বাতিল পর্যন্ত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে


