রবিবার, মে ১০, ২০২৬

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মহাযুদ্ধ উপভোগ করুন টফিতে

পাঠক প্রিয়

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ঘনিয়ে আসার সাথে সাথে ক্রিকেট উন্মাদনার পারদও তুঙ্গে। ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতীক্ষিত এই টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনার যেন কোনো শেষ নেই। আর এই উন্মাদনাকে আরও উপভোগ্য করে তুলতে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি পুরো টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিং করতে যাচ্ছে। বাসায় থাকুন বা বাইরে, এমনকি অফিসের কাজে ব্যস্ত থাকলেও, এখন বিরামহীনভাবে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে শুধুমাত্র টফিতে।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। দুপুরের দিকে শুরু হতে যাওয়া এই ম্যাচগুলোর জন্য টফি নিরবচ্ছিন্ন লাইভ স্ট্রিমিং নিশ্চিত করবে, যেন কোনো দর্শক খেলার একটি মুহূর্তও মিস না করেন। কেবল মোবাইল ফোন হাতে নিয়ে টফি সাবস্ক্রাইব করুন, আর যেকোনো জায়গা থেকে উপভোগ করুন পুরো টুর্নামেন্ট। প্রথম বল থেকে শুরু করে শেষ ওভার পর্যন্ত, যদি ফোনে থাকে টফি তাহলে খেলার কোনো অংশই মিস করতে হবে না ক্রিকেটপ্রেমীদের।

পুরো বিষয়টিকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলতে বাংলালিংক ও অন্যান্য অপারেটর ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকরকম সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে টফি। পুরো টুর্নামেন্ট উপভোগ করতে মাত্র ৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটিপ্রেমীদের জন্য বিষয়টিকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে এতে বিকাশ, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “বাংলাদেশের মানুষের জন্য ক্রিকেট কেবল একটি খেলা নয়; এটি বিশাল এক উৎসব। টফিতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে, ক্রিকেটপ্রেমীরা যে যেখানেই থাকুক না কেন, তারা যেন এই ক্রিকেট উৎসবের একটি রোমাঞ্চকর মুহূর্তও মিস না করেন। আমরা বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমীর জন্য নিরবচ্ছিন্ন ও উচ্চ-মানসম্পন্ন স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

টুর্নামেন্ট আরও এগিয়ে আসার সাথে সাথে উত্তেজনার পারদ যেন ক্রমশ বাড়ছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এ উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে টফি আয়োজন করবে প্রি-ম্যাচ শো, মিড-ম্যাচ কুইজ ও ম্যাচ পরবর্তী বিশ্লেষণ। এই বছর ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের দিনক্ষণ গুনছেন ক্রিকেটপ্রেমীরা! আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টানটান উত্তেজনা এখন আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে সম্পূর্ণ প্রস্তুত টফি। সাবস্ক্রিপশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন – https://toffeelive.com/en

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ