বুধবার, জুলাই ২২, ২০২৬

আইসিসি কোনো সুনির্দিষ্ট তারিখ দেয়নি: বিসিবি

পাঠক প্রিয়

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ার খবর সামাজিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও বোর্ড এটি উড়িয়ে দিয়েছে। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আইসিসি ও বিসিবির বৈঠকে কোনো নির্দিষ্ট দিন বা সময়সীমা নিয়ে আলোচনা হয়নি।

ক্রিকেট সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছিল, বুধবারের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না তা চূড়ান্ত হবে। সংবাদে উল্লেখ ছিল, ঢাকায় শনিবার অনুষ্ঠিত বৈঠকে বিসিবিকে এই সময়সীমা দেওয়া হয়েছে। তবে বিসিবি এই তথ্য অস্বীকার করেছে।

বিসিবি জানিয়েছে, গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি ঢাকায় বৈঠকে অংশ নেন। সেখানে বাংলাদেশ ভারতে খেলতে অনীহা প্রকাশ করে এবং বিকল্প ভেন্যুর প্রস্তাব দেন। আইসিসি বিষয়টি বিবেচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত জানাবে। বৈঠকে কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।

ভারতে খেলা নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা আলোচনা হয়েছে। প্রথমটি ভিডিও কনফারেন্সে গত বুধবার অনুষ্ঠিত হয় এবং পরে শনিবার সামনাসামনি বৈঠক হয়। দুটি সভাতেই বাংলাদেশ তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে, ভারতে খেলতে না চাওয়ায় তারা অনড়। আইসিসিও জানিয়েছে যে, সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।

বিসিবি জানিয়েছে, গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পরিবর্তনের প্রস্তাব বিসিবির পক্ষ থেকে ছিল এবং আইসিসি সেটিতে রাজি হয়নি।

আইসিসির নিরাপত্তা প্রতিবেদনে ভারতে ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে উঁচু’ উল্লেখ থাকলেও কোনো দলের জন্য সরাসরি হুমকি নেই। আইসিসি বারবার নিশ্চিত করেছে, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নেই।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি। যদি বাংলাদেশ ভারতে না যায়, তবে বিকল্প দল হিসেবে র‌্যাঙ্কিং অনুসারে স্কটল্যান্ডকে নির্বাচিত করা হবে।

সর্বশেষ সংবাদ

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

জনপ্রিয় সংবাদ

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...