বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বার্কলে

পাঠক প্রিয়

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বার্কলে। চেয়ারম্যান নির্বাচনে ভোটিং হয়েছে দুইবার। প্রথমবার ১০ ভোট পেয়েছিলেন বার্কলে কিন্তু নিয়ম অনুযায়ী নির্বাচিত হওয়ার জন্য দরকার ছিল ১১টি ভোট। দ্বিতীয় দফায় ভোট গ্রহণের পর ১১টি ভোট নিয়ে নতুন চেয়ারম্যান নির্বাচিত হন গ্রেগ বার্কলে

বার্কলের বিপক্ষে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পাকিস্তানের ইমরান খাজা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই গত জুলাইয়ের ১ তারিখ টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে আইসিসি’র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। এরপর থেকেই প্রায় চার মাস ধরে খালি রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধানের পদ। যদিও নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডেপুটি ইমরান খাজা।

নিয়ম অনুযায়ী মোট ১৬টি দেশ নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন চেয়ারম্যান। তবে নির্বাচিত হওয়ার জন্য ১৬ ভোটের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ (১১ ভোট) পেলে জয়ীর খেতাব পাওয়া যাবে। যে কারণে প্রথম দফার ভোটে ১০-৬ ব্যবধানে এগিয়ে থেকেও বিজয়ী হননি বার্কলে। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান।

পেশাগতভাবে একজন আইনজীবী হলেও ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক পদে রয়েছেন গ্রেগ বার্কলে। সর্বশেষ কিউই বোর্ডের প্রধানও ছিলেন তিনি। তবে এখন স্বাধীনভাবে আইসিসি’র দায়িত্বগ্রহণ করায় নিউজিল্যান্ডের পদ ছাড়তে হবে তাকে। শশাঙ্ক মনোহারের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হলেন বার্কলে।

আইসিসির ১২ পূর্ণ সদস্য দেশ, দুই সহযোগী সদস্য, একজন স্বাধীন নারী সদস্যের পাশাপাশি আরেকটি ভোট খাজার নিজের—যিনি আইসিসি’তে কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধিত্ব করেন না, এই হলো ১৬টি ভোটের হিসাব।

সূএ: ইত্তেফাক

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ