শনিবার, জুলাই ১৮, ২০২৬

আইপিএল নিলাম : বেশি টাকা কেকেআর’র, অন্য দলের চাহিদা কত?

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মিনি নিলাম। গতবারের বড় নিলামের তুলনায় এবার কেবল জায়গা পূরণের জন্যই নিলামে নামবে প্রতিযোগিতার ১০টি দল। প্রতিটি দলের চাহিদা, হাতে থাকা বাজেট এবং ধরে রাখা ক্রিকেটারদের ভিত্তিতে তাদের নিলাম পরিকল্পনা ভিন্ন।

১. কলকাতা নাইট রাইডার্স (KKR)

  • হাতে বাজেট: ৬৪ কোটি ৩০ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকুল রায়, হর্ষিত রানা, মণীশ পাণ্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভম্যান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

  • জায়গা বাকি: ১৩ ক্রিকেটার (৬ বিদেশি)

  • প্রয়োজন: একজন বিদেশি ওপেনার, একজন নতুন বিদেশি অলরাউন্ডার (আন্দ্রে রাসেল ছাড়ার কারণে), বিদেশি পেসার

  • নজরে থাকা ক্রিকেটার: ক্যামেরন গ্রিন, বেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, সরফরাজ় খান, কুইন্টন ডি’কক, জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, মাথিসা পাথিরানা, ম্যাট হেনরি

২. চেন্নাই সুপার কিংস (CSK)

  • হাতে বাজেট: ৪৩ কোটি ৪০ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ডেওয়াল্ড ব্রেভিস, নুর আহমেদ, অংশুল কম্বোজ, নেথান এলিস, খলিল আহমেদ, উর্বিল পটেল, গুরজপনীত সিংহ, মুকেশ চৌধরী, রামকৃষ্ণ ঘোষ, শ্রেয়স গোপাল, জেমি ওভারটন

  • জায়গা বাকি: ৯ ক্রিকেটার (৪ বিদেশি)

  • প্রয়োজন: মিডল অর্ডারে ২ ব্যাটার, দুইজন অলরাউন্ডার (জাডেজা ও স্যাম কারেন না থাকায়), একজন বিদেশি স্পিনার, একজন বিদেশি পেসার

  • নজরে থাকা ক্রিকেটার: ক্যামেরন গ্রিন, বেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টোন, জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েল, মুস্তাফিজ়ুর রহমান

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

  • হাতে বাজেট: ১৬ কোটি ৪০ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: রজত পাটীদার, ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পড়িক্কল, টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুণাল পাণ্ড্য, রোমারিয়ো শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হেজ়লউড, সুযশ শর্মা, যশ দয়াল, রসিখ দার, অভিনন্দন সিংহ, স্বপ্নিল সিংহ, জেকব বেথেল, নুয়ান তুষারা

  • জায়গা বাকি: ৮ ক্রিকেটার (২ বিদেশি)

  • প্রয়োজন: বিদেশি পেসার (হেজ়লউডের চোট), ভারতীয় ব্যাটার

  • নজরে থাকা ক্রিকেটার: লুঙ্গি এনগিডি, আলজারি জোসেফ, তাসকিন আহমেদ, স্পেনসার জনসন, সরফরাজ় খান

৪. লখনউ সুপার জায়ান্টস (LSG)

  • হাতে বাজেট: ২২ কোটি ৯৫ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: ঋষভ পন্থ, আব্দুল সামাদ, এডেন মার্করাম, আকাশ সিংহ, অর্জুন তেন্ডুলকর, আর্শিন কুলকর্ণি, আবেশ খান, আয়ুষ বাদোনি, দিগ্বেশ রাঠী, হিম্মত সিংহ, এম সিদ্ধার্থ, ম্যাথু ব্রিৎজ়কে, মায়াঙ্ক যাদব, মহম্মদ শামি, মিচেল মার্শ, মহসিন খান, নিকোলাস পুরান, প্রিন্স যাদব, শাহবাজ় আহমেদ

  • জায়গা বাকি: ৬ ক্রিকেটার (৪ বিদেশি)

  • প্রয়োজন: মিডল অর্ডারে বিদেশি ব্যাটার, একজন বিদেশি পেসার

  • নজরে থাকা ক্রিকেটার: জেসন হোল্ডার, আলজারি জোসেফ, অনরিখ নোখিয়া, উইয়ান মুল্ডার

৫. গুজরাত টাইটান্স (GT)

  • হাতে বাজেট: ১২ কোটি ৯০ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, শাহরুখ খান, রাহুল তেওতিয়া, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অনুজ রাওয়াত, গুরনুর সিংহ ব্রার, ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, কুমার কুশাগ্র, মানব সুথার, আরশাদ খান, নিশান্ত সিন্ধু

  • জায়গা বাকি: ৫ ক্রিকেটার (৪ বিদেশি)

  • প্রয়োজন: মিডল অর্ডারে বিদেশি ব্যাটার, বিদেশি পেসার

  • নজরে থাকা ক্রিকেটার: ডেভিড মিলার, লিয়াম লিভিংস্টোন, কুশল মেন্ডিস, জনি বেয়ারস্টো, ম্যাট হেনরি, অনরিখ নোখিয়া, জেকব ডাফি, অ্যাডাম মিলনে

৬. রাজস্থান রয়্যালস (RR)

  • হাতে বাজেট: ১৬ কোটি ০৫ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, স্যাম কারেন, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ের, ধ্রুব জুরেল, ডোনোভান ফেরেইরা, রবীন্দ্র জাডেজা, জফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, সন্দীপ শর্মা, কেওয়ান মাফাকা, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, নান্দ্রে বার্গার, শুভম দুবে, যুদ্ধবীর চড়ক

  • জায়গা বাকি: ৯ ক্রিকেটার (১ বিদেশি)

  • প্রয়োজন: নতুন অধিনায়ক (সঞ্জু স্যামসন ছাড়ার কারণে), ভারতীয় স্পিনার

  • নজরে থাকা ক্রিকেটার: রবি বিশ্নোই, রাহুল চহার, বিগ্নেশ পুথুর, সরফরাজ় খান

৭. দিল্লি ক্যাপিটালস (DC)

  • হাতে বাজেট: ২১ কোটি ৮০ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: অক্ষর পটেল, লোকেশ রাহুল, অভিষেক পোড়েল, নীতীশ রানা, করুণ নায়ার, সমীর রিজ়ভি, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন, অজয় মণ্ডল, মাধব তিওয়ারি, ত্রিুপুর্ণ বিজয়, দুষ্মন্ত চামিরা

  • জায়গা বাকি: ৮ ক্রিকেটার (৫ বিদেশি)

  • প্রয়োজন: টপ অর্ডারে বিদেশি ব্যাটার (ফাফ ডুপ্লেসি চলে যাওয়ায়), স্টার্কের বিকল্প

  • নজরে থাকা ক্রিকেটার: কুইন্টন ডি’কক, পাথুম নিশঙ্ক, জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, মাথিশা পাথিরানা, ম্যাট হেনরি, মুস্তাফিজ়ুর রহমান

৮. সানরাইজার্স হায়দরাবাদ (SRH)

  • হাতে বাজেট: ২৫ কোটি ৫০ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, ব্রাইডন কার্স, ইশান মালিঙ্গা, হর্ষ দুবে, হর্ষল পটেল, হাইনরিখ ক্লাসেন, ঈশান কিশন, জয়দেব উনাদকাত, কামিন্দু মেন্ডিস, নীতীশ কুমার রেড্ডি, আর স্মরণ, ট্রেভিস হেড, জিশান আনসারি

  • জায়গা বাকি: ১০ ক্রিকেটার (২ বিদেশি)

  • প্রয়োজন: ডেথ ওভারে পেসার, মিডল অর্ডারে ব্যাটার

  • নজরে থাকা ক্রিকেটার: আকাশদীপ, সরফরাজ় খান, লিয়াম লিভিংস্টোন

৯. পাঞ্জাব কিংস (PBKS)

  • হাতে বাজেট: ১১ কোটি ৫০ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: শ্রেয়স আয়ার, অর্শদীপ সিংহ, আজমাতুল্লা ওমরজাই, হারনুর সিংহ পান্নু, হরপ্রীত ব্রার, লকি ফার্গুসন, মার্কো জানসেন, মার্কাস স্টোইনিস, মিচ ওয়েন, মুশির খান, নেহাল ওয়াধেরা, প্রভসিমরন সিংহ, প্রিয়াংশ আর্য, পি অবিনাশ, শশাঙ্ক সিংহ, সূর্যাংশ শেরগে, বিষ্ণু বিনোদ, বিজয়কুমার বৈশাখ, জ়েভিয়ার বার্টলেট, যশ ঠাকুর, যুজবেন্দ্র চহল

  • জায়গা বাকি: ৪ ক্রিকেটার (২ বিদেশি)

  • প্রয়োজন: বিদেশি উইকেটরক্ষক, পেসার

  • নজরে থাকা ক্রিকেটার: শাই হোপ, জনি বেয়ারস্টো, ম্যাট হেনরি, অনরিখ নোখিয়া, রাহুল চহার, রবি বিশ্নোই

১০. মুম্বাই ইন্ডিয়ান্স (MI)

  • হাতে বাজেট: ২ কোটি ৭৫ লাখ টাকা

  • ধরে রাখা ক্রিকেটার: হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর, শারফেন রাদারফোর্ড, মায়াঙ্ক মারকণ্ডে, আল্লা গজ়নফর, অশ্বনী কুমার, কর্বিন বশ, দীপক চহার, জসপ্রীত বুমরাহ, মিচেল স্যান্টনার, নমন ধীর, রঘু শর্মা, রোহিত শর্মা, রাজ অঙ্গদ বাওয়া, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, উইল জ্যাকস

  • জায়গা বাকি: ৫ ক্রিকেটার (১ বিদেশি)

  • প্রয়োজন: অন্তত একজন বিদেশি (বিকল্প উইকেটরক্ষক ও ব্যাটার)

  • নজরে থাকা ক্রিকেটার: জনি বেয়ারস্টো, কুশল মেন্ডিস, জেমি স্মিথ, টিম সেইফার্ট


এবারের মিনি নিলামে বাজেট ও দলগত প্রয়োজন অনুযায়ী সবচেয়ে বড় লড়াই হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলোর মধ্যে, যেখানে হাতে বেশি টাকা আছে। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স খুব কম বাজেট নিয়ে নিলামে নামায় তুলনামূলকভাবে সীমিত বিকল্প থাকবে তাদের।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ