রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

অস্ট্রেলিয়ায় এএফসি নারী এশিয়ান কাপ: ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

মাসখানেকের অপেক্ষার পরই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। এই প্রস্তুতি সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২৮ জানুয়ারি) রাতে কোচ পিটার বাটলারের অধীনে ২৯ সদস্যের দল প্রকাশ করা হয়েছে।

এবারও সুযোগ হয়নি অভিজ্ঞ তারকাদের—সাবিনা খাতুন, কৃষ্ণা রানি সরকার, সানজিদা ইসলাম, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়ার। তবে দলটি তৈরি করা হয়েছে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণে। অভিজ্ঞদের মধ্যে আছেন ঋতুপর্না চাকমা, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম ও রূপনা চাকমা।

দল গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে, দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে এবং একটি পার্থে। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৩ মার্চ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ হবে ৬ মার্চ, একই ভেন্যুতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ ৯ মার্চ পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক স্কোয়াডে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন:
শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তন্নিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, মোসাম্মত সুলতানা, উম্মে কুলসুম, নবিরান খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, কোহাতি কিস্কু, আইরিন খাতুন, মোসাম্মত সুরমা জান্নাত, মোসাম্মত সাগরিকা, উমেহলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আখতার রিপা, ঋতু পর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুথি, অনিকা রহমান ও উন্নতি খাতুন।

ক্যাম্প শেষে চূড়ান্ত দল নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন কোচ পিটার বাটলার, যাদের লক্ষ্য প্রথমবারের এশিয়ান কাপ অভিষেককে স্মরণীয় করে রাখা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ