মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

অসহায় ৬০০ কর্মচারীর পাশে রাবি শিক্ষকরা

পাঠক প্রিয়

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত অসহায় কর্মচারীদের ১২ লক্ষ টাকা সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগে কর্মরত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী (মাস্টার রোল নয়) এবং ক্যাম্পাসে অস্থায়ী দোকানের কর্মচারীসহ স্বল্প বেতনধারী সর্বোমোট ৬০০ (ছয়শত) জনকে প্রত্যেককে ২০০০/- (দুই হাজার) টাকা করে মোট ১২ (বার) লক্ষ টাকা প্রদান করা হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ও মেহেচন্ডীর অসহায় মানুষের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খাইরুজ্জামান লিটনের তহবিলে ০৫ (পাঁচ) টন চাল এবং রাজশাহী জেলা প্রশাসনকে ০৫ (পাঁচ) টন চাল প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কর্মরত অস্থায়ী দোকাদার এবং দোকানের কর্মচারীদের মোট ৮০ (আশি) জনকে পরবর্তী সপ্তাহে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। -ঢাকাটাইমস

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ