মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

অভিষেক ও হার্দিকের ঝড়ে ভারতের রেকর্ড, রাজার টি-টোয়েন্টি কৃতিত্ব

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মহাকাব্যিক পারফরম্যান্স দেখিয়েছে ভারত। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তুলে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে। অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং দর্শকদের মাতিয়ে তোলে।

জবাবে খেলতে নেমে জিম্বাবুয়ে ১৮৪ রানে অল-আউট হয়। দল হেরে গেলেও ম্যাচে নতুন ইতিহাস গড়েন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ২১ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। রাজা জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন।

৩৯ বছর বয়সী রাজা এখন পর্যন্ত ১২৭ ইনিংসে ৩০১৬ রান সংগ্রহ করেছেন। তার ব্যাটিং গড় ২৬.২২ এবং স্ট্রাইক রেট ১৩৬.২৮। আছে ১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি। এই কৃতিত্বের মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ইতিহাসে ৩০০০ বা তার বেশি রান করা ১৪তম ব্যাটার হিসেবে নাম লেখান, যেখানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্জসহ অন্যান্য তারকা।

ব্যাট হাতে সাফল্যের পাশাপাশি বল হাতেও উজ্জ্বল রাজা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে আছে ১০৪টি উইকেট। তিনি বিশ্বের মাত্র পাঁচজন অলরাউন্ডারের একজন, যারা টি-টোয়েন্টিতে ১০০০+ রান ও ১০০+ উইকেটের ‘ডাবল’ অর্জন করেছেন। এই তালিকায় আছেন পাকিস্তানের শাদাব খান, আফগানিস্তানের মোহাম্মদ নবী, ভারতের হার্দিক পান্ডিয়া এবং মালয়েশিয়ার ভিরানদীপ সিং।

রাজার এই কৃতিত্ব জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করেছে, যা টি-টোয়েন্টি ভক্তদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ