অনলাইন ডেস্ক

ঢাকা, ২৭ নভেম্বর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপিই একমাত্র দল, যার বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, সেই সামর্থ্য ও অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব। জনগণের সমর্থন পেলে আমাদের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে যে ভুল করেছি, তা সংশোধন করে আমরা জনগণের কল্যাণে কাজ করব।
তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে।
নজরুল ইসলাম খান আরও বলেন, “আমরা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের জনগণের জন্য কার্যকর পদক্ষেপ নেব। আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন এবং জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।”
আলোচনা সভায় শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন এবং তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ছাত্রসংগ্রামের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।


