বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

অনেকে জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগের রাতে মনসুর আল হাল্লাজ নাসরুল কুশুরিকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে নিজের মৃত্যু ও মৃত্যু-পরবর্তী পরিণতি নিয়ে অদ্ভুত এক ভবিষ্যদ্বানী করেছিলেন হাল্লাজ। বলেছিলেন, গোপনীয়তা খসে পড়ার কথা। তারা তাকে না মারতে পারবে, না শুলে চড়াতে পারবে। তারা বিভ্রান্ত হয়ে পড়বে।
এই চিঠিতেই তিনি বলেছিলেন, তার এই ইহকালীন পরিণতি মূলত তার পরকালীন সম্মান লাভের উপলক্ষ। বলেছিলেন, আগুনে পোড়ানোর পর তার শরীরকে মানুষ পদদলিত করবে। আগুন নিভে গেলে ছাইয়ের ওপর প্রতিশোধ নেওয়া হবে৷ পরবর্তীতে এমন কিছুই ঘটেছিল। ধর্ম অবমাননার দায়ে যারা হাল্লাজের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, তাদের কেউ মনে রাখেনি৷ হাল্লাজ থেকে গেছেন, মানুষের হৃদয়ের ফুল হয়ে।
হাল্লাজকে শাস্তির দেওয়া হয়েছিল ‘আনাল হক’ বলার কারণে। অথচ সেইসব মুর্খদের সাধ্য ছিল না, তার কথার অর্থ বোঝার। হায়, আজও কি আছে!
ইমাম গাজ্জালী বলেছিলেন, তাওহিদের যে স্তরে মানুষ পৌঁছাতে পারেনি, উদ্ধত হয়ে তাকে অস্বীকার করা যাবে না৷ বরং সেই স্তরকে মেনে নিতে হবে৷ গাজ্জালীর মতে, শুধুমাত্র বিশ্বাসী হলেই সেই পর্যায়ের পৌঁছানো যায় না। যেভাবে নবুওয়তের ব্যাপারে ঈমান আনলে বিশেষ মর্যাদা লাভ করা যায়, কিন্তু নবী হওয়া যায় না। অথচ তারা দাবি করে, তারা যা জানে সেটাই সত্য, তারা যা পড়েছে বা শুনেছে শুধু সেটাই সত্য। কিন্তু সাধনা, প্রেম, ভালোবাসা কিংবা ঐশী অনুভব মানুষকে সামান্য থেকে অসামান্য করে তোলে, সাধারণ থেকে নিয়ে যায় অসাধারণ স্তরে।
ইবনে আরাবি দারুণভাবে দেখিয়েছেন, মানুষের সামান্য থেকে অসামান্য হয়ে ওঠার পথটাকে। এই পথেই সাধক আল্লাহ ছাড়া জান্নাত-জাহান্নামসহ সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলে।
ওই যে রাবেয়া বসরীর সেই ঘটনাটার মতো। একবার হজরত রাবেয়া বসরীকে দেখা গেল এক হাতে আগুন, আরেক হাতে পানি নিয়ে ছুটছেন। কেউ জিজ্ঞেস করল—এ কেমন অবস্থা? আপনি আগুন আর পানি নিয়ে দৌড়াচ্ছেন কেন?
রাবেয়া উত্তর দিলেন—এই আগুন দিয়ে আমি জান্নাত পুড়িয়ে দেব, আর এই পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে ফেলব। কারণ, অনেকে জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করে। অথচ আমি চাই মানুষ যেন কেবল আল্লাহর প্রেমেই ইবাদত করে।
এই প্রেমটুকুই সম্ভবত সমস্ত কিছুর সত্য। এটা বোধহয় শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
সূত্র: সুফি চৈতন্যের বিচিত্র কথকতা: তর্জমা : আবদুর রহমান রাফি।
hikayat-i sufiya : grace and charisma in the lives of female saintly figures in the delhi sultanate: Raziuddin Aquil.
তাজকেরাতুল আউলিয়া: ফরিদুদ্দিন আত্তার।
ফেসবুক থেকে সংগৃহীত।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ