বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

৩০ ফুট গভীরে ক্যামেরা নামানো হলেও শিশুটিকে দেখা সম্ভব হয়নি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৪০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে উদ্ধারে রাতভর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটলেও রাত সোয়া ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। গর্তটি সংকীর্ণ হওয়ায় সরাসরি নামতে না পেরে উদ্ধারকর্মীরা ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান নির্ণয়ের চেষ্টা চালাচ্ছেন। বুধবার বিকেলে প্রথমবার ৩০ ফুট গভীরে ক্যামেরা নামানো হলেও ওপরে থেকে পড়া মাটি ও খড়ের স্তূপের কারণে শিশুটিকে দেখা সম্ভব হয়নি। রাত ১১টার দিকে দ্বিতীয় দফায় ক্যামেরা নামানো হলেও একই কারণে শিশুর কোনো খোঁজ মেলেনি।

উদ্ধার অভিযানের অংশ হিসেবে গর্তের চারপাশে দুটি স্কেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে। সংকীর্ণ এলাকা এবং গর্ত ভেঙে পড়ার ঝুঁকি থাকায় কাজ চলছে অত্যন্ত সতর্কতার সঙ্গে।

ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। তারা উদ্ধারকারী দলকে সহায়তা করছে এবং এলাকা নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয়দের মতে, পরিত্যক্ত গভীর নলকূপটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে ছিল। শিশুটি খেলার সময় অসাবধানতাবশত গর্তে পড়ে যায়।

রাত বাড়লেও আশায় বুক বেঁধে অপেক্ষায় রয়েছে সাজিদের পরিবার। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য উদ্ধারকারীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ