শুক্রবার, মে ১, ২০২৬

২৫ ডিসেম্বর নতুন গণতান্ত্রিক জোয়ার সৃষ্টি হবে: আমীর খসরু

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৩ ডিসেম্বর—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন গণতান্ত্রিক জোয়ার সৃষ্টি হবে। তিনি বলেন, “নেতা ২৫ তারিখ আসছেন। সেই দিন থেকেই বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ।”

গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, এই নির্বাচন শুধু বিএনপির জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়। “বিএনপি গণতন্ত্রের টর্চবাহক। গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব আমাদেরই পালন করতে হবে,”—বলেন তিনি।

দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রের সুফল ও অর্থনৈতিক সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতায় যাওয়ার প্রথম দিন থেকেই সরকারের কাজ শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।

উন্নয়ন ভাবনা প্রসঙ্গে আমীর খসরু বলেন, উন্নয়নের নামে মেগা প্রকল্প নয়; বরং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগই হবে বিএনপির অগ্রাধিকার। মানুষের মৌলিক চাহিদা পূরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রবিরোধী অপশক্তির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা বারবার গণতন্ত্রকে ধ্বংসের চেষ্টা করেছে। তবে জনগণের শক্তির কাছে তারা পরাজিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ