বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন শিক্ষার্থীরা

পাঠক প্রিয়

ইংরেজি মাধ্যম শিক্ষায় নীতিগত সহায়তা ও অংশীদারিত্ব জরুরি: গোলটেবিলে মতামত

অনলাইন ডেস্ক  ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের একটি বড় অংশ উচ্চশিক্ষার জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যায় পড়ছেন।...

চীন নিউ স্টার্ট চুক্তির পর নতুন পারমাণবিক আলোচনায় অংশ নেবে না

অনলাইন ডেস্ক  ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ‘নিউ স্টার্ট’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও চীন নতুন পারমাণবিক আলোচনায়...

উপদেষ্টাদের সম্পদ অপ্রকাশ: স্বচ্ছতা ও জবাবদিহির স্বপ্ন কতটা পূরণ হলো?

বিশেষ প্রতিবেদক ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি...

নির্বাচনে সংঘাত সহিংসতা বাড়ছেই

বিডিরিপোর্টস২৪ ডেস্ক জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জ সদর আসন ও গোপালগঞ্জ-২ আসনে পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা...

ভালোবাসা দিবসে আসছে জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’

অনলাইন ডেস্ক জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহাকে নিয়ে নতুন নাটক নির্মাণ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। ‘যে...

অনলাইন ডেস্ক

দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করা কারিগরি শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ের দুই পাশের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা সড়ক অবরোধের পর বিকেল দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।

অবরোধ চলাকালে ঢাকার ব্যস্ততম এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও রিপোর্ট লেখা পর্যন্ত আশপাশের সড়কগুলোতে যানজটের রেশ ছিল।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “আড়াই ঘণ্টার অবরোধে সাতরাস্তা মোড়সহ আশপাশের এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।”

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দিয়ে বলেন, “সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলো। এর মধ্যে আমাদের দাবি মানা না হলে সারাদেশ থেকে কারিগরি শিক্ষার্থীরা ঢাকামুখী হবে। তখন আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, “পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকায় সেদিন কোনো কর্মসূচি থাকবে না। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

সাতরাস্তা মোড়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে দীর্ঘ সময় অবরোধ থাকলে তার প্রভাব পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগসংক্রান্ত সুপারিশে পরিবর্তনের প্রতিবাদে দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

যমুনা সেতুতে চাপ বেড়েছে, টোল আদায় ২ কোটি ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ভোটের ছুটিতে উত্তরবঙ্গ ও আশপাশের অন্তত ২৩ জেলার মানুষ গ্রামে ফিরছেন। এর প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল...

ভোটের দিনে চার ধাপে ভোটের হার পাঠাতে ইসির নির্দেশ

বাসস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে ভোট প্রদানের শতকরা হার সংগ্রহ ও প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন...

পঞ্চগড়-১ আসনের ৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত, নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনের ৬৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী...

নির্বাচনী নাশকতার প্রস্তুতির অভিযোগে যুবকের ১০ দিনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তার, নাশকতা সৃষ্টি ও ইট-পাটকেল মজুদ করার অভিযোগে হিলাল উদ্দীন নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন...