বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

হোমনায় অটোরিকশা চালককে জবাই করে হত্যা

পাঠক প্রিয়

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে শান্ত দাস (৩৫) নামের এক অটোরিকশা চালককে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার কারারকান্দি ১ নং ওয়ার্ডে কারাকান্দি-বাহেরখোলা সড়কের পাশে রাস্তার ধারে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। নিহত শান্ত দাস হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের অরুন চন্দ্র দাসের ছেলে। তিনি গ্রাম্য পুলিশ সদস্য ও পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবার জানায়—প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শান্ত দাস। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবার তার পরিচয় শনাক্ত করে।

নিহতের বাবা অরুন চন্দ্র দাস বলেন, “আমার ছেলে শান্ত প্রতিদিন অটোরিকশা চালাত। ছিনতাইকারীরা অটোরিকশা নেওয়ার জন্যই তাকে হত্যা করেছে।”

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা—অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা শান্ত দাসকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে।

হোমনা থানার পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত নৃশংস। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। খুব শিগগিরই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

এদিকে ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ