মঙ্গলবার, জুন ২, ২০২৬

হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরে, গণমিছিল ও সমাবেশ

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

মোঃ আলী শেখ, মাদারিপুর প্রতিনিধি : মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  বিকেলে উপজেলার ১১ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলের ব্যানার-ফেস্টুন নিয়ে রাজৈর পৌরসভার শাহ্ সুফী জোনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামনে জড়ো হন। মুহূর্তেই পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

মিছিলটি রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকা হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের পৃথক মিছিল এসে মূল মিছিলে যুক্ত হয়।

গন মিছিলে অংশগ্রহণ করেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্নআহবায়ক  জামিনুর রহমান মিঠু ,মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সায়েম বেপারী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মাতুব্বর, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমা মিনু, প্রচার সম্পাদক খালেদা ইসলাম, বিএনপির আহবায়ক রাজৈর পৌরসভার জাকির হোসেন শেখ,রাজৈর উপজেলা বিএনপির প্রবীণ নেতা রেজাউল করিম রাজা মিয়া, রাজৈর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ ফকির, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সমর্থকরা   বলেন, দলের দুঃসময় থেকে এখন পর্যন্ত হেলেন জেরিন খান মাঠে ছিলেন। ত্যাগ, যোগ্যতা আর সাংগঠনিক দক্ষতার দিক থেকে তিনি মাদারীপুর-২ আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। তারা আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষসহ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার মনোনয়ন প্রত্যাশা করছেন।
নেতাকর্মীরা ৩১ দফা রূপরেখা, গণতন্ত্র পুনরুদ্ধার স্লোগান দেন। নেতা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
স্থানীয় বিএনপি নেতাদের মতে, মনোনয়ন ঘোষণা হলে এলাকায় নির্বাচনী মাঠ আরও উজ্জীবিত হয়ে উঠবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ