মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি: স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি

পাঠক প্রিয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা, শুক্রবার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান বিন হাদি ছিলেন ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের একজন আপসহীন তরুণ নেতা ও অগ্রপথিক। তার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের একটি ভয়াবহ দৃষ্টান্ত, যা গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী ও মদদদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা;
হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র এবং সংশ্লিষ্টদের সম্ভাব্য অবহেলা তদন্তে একটি সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত ব্যবস্থা গ্রহণ করা;
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করা;
এবং ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি ও সক্ষমতা বৃদ্ধি করা।

ছাত্রদল নেতৃবৃন্দ স্মারকলিপিতে আরও উল্লেখ করেন, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দ্রুত এসব দাবি বাস্তবায়নের মাধ্যমেই শহীদ হাদির আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন সম্ভব হবে এবং রাষ্ট্র ও প্রশাসনের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ