অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইসতিয়াক মাহমুদ মানিকের মাতা মোসাম্মৎ কহিনুর বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় লক্ষীপুর জেলার রামগতি উপজেলার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, কহিনুর বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনের মতো তারাও গভীরভাবে শোকাহত। তারা উল্লেখ করেন, ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে তারা পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কহিনুর বেগমের মৃত্যুতে স্বেচ্ছাসেবক দল পরিবার গভীরভাবে শোকাহত এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।


