রবিবার, জুলাই ১২, ২০২৬

সৌরভের মুকুটে যুক্ত হতে চলেছে আরেকটি পালক

পাঠক প্রিয়

ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন তিনি। রাজ্য ক্রিকেট সংস্থায় সফলতার পর বসেছেন সবচেয়ে প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে। সৌরভ গাঙ্গুলির মুকুটে যুক্ত হতে চলেছে আরেকটি পালক। আইসিসির একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার লিখেছে, আইসিসির ডেপুটি চেয়ারম্যানের পদে বসতে চলেছেন সৌরভ।

গত ৩০শে জুন থেকে নেতৃত্বশূন্য আইসিসি। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচিত হবেন নতুন আইসিসি প্রধান। একাধিকবার সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, আইসিসির চেয়ারম্যান পদে লড়বেন সৌরভ গাঙ্গুলি। যদিও সেসব খবরের সত্যতা মেলেনি। সৌরভ নিজেও চান না এখনই আইসিসি প্রধানের দায়িত্ব নিতে।

কেননা আইসিসির চেয়ারম্যানের পদ পেতে হলে ছাড়তে হবে ভারতীয় বোর্ড প্রধানের দায়িত্ব। আনন্দবাজার জানিয়েছে, আইসিসির বোর্ড সদস্যরা চাইছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় সৌরভকে যুক্ত করতে। এক প্রভাবশালী আইসিসি কর্মকর্তার বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, ‘সৌরভের মতো একজন আসলে প্রশাসনিকভাবে আরো শক্তিশালী হবে আইসিসি। বিশেষ করে এই করোনা মহামারির কঠিন পরিস্থিতিতে। সৌরভ ডেপুটি চেয়্যারম্যান হলে এই পদটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথের মতো সাবেক তারকাও সৌরভকে আইসিসি চেয়ারম্যান হিসেবে চাইছেন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার কয়েকমাস আগে মন্তব্য করেছিলেন, আইসিসিকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা সৌরভের রয়েছে। তিনি বলেন, ‘বিসিসিআই সভাপতির মতো কঠিন দায়িত্ব যিনি অনায়াসে সামলাচ্ছেন, কে বলতে পারে ভবিষ্যতে তার হাতেই আইসিসির দায়িত্বভার উঠবে না?’

গাওয়ারের সঙ্গে সুর মিলিয়ে এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বর্তমান ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ বলেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে সৌরভের মতো ক্রিকেটার আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিলে আন্তর্জাতিক ক্রিকেট সঠিক পথে এগিয়ে যাবে।’

সূত্র: মানবজমিন

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ