স্পোর্টস ডেস্ক

সুপার এইট ক্রিকেটের গ্রুপ দুইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। ম্যাচে টস জিতে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুরুতে ফিল্ডিং করবে ইংল্যান্ড।
আজ মঙ্গলবার এই ম্যাচটি শুরু হবে ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০ মিনিটে।
পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলা হয়নি। একাধিকবার সময় নির্ধারণ করা হলেও বৃষ্টি থামায়নি, ফলে ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই আজকের ম্যাচ পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপরদিকে, ইংল্যান্ড সুপার এইটের দুর্দান্ত সূচনা করেছে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের ব্যবধানে জিতে তারা গ্রুপে শক্ত অবস্থান তৈরি করেছে। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়াই এখন ইংল্যান্ডের মূল লক্ষ্য।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
-
সাহিবজাদা ফারহান
-
সাইম আইয়ুব
-
সালমান আগা (অধিনায়ক)
-
বাবর আজম
-
ফখর জামান
-
উসমান খান (উইকেটকিপার)
-
শাদাব খান
-
মোহাম্মদ নওয়াজ
-
শাহিন আফ্রিদি
-
সালমান মির্জা
-
উসমান তারিক
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
-
ফিলি সল্ট
-
জশ বাটলার (উইকেটকিপার)
-
জ্যাকব বেথেল
-
টম ব্যান্টন
-
হ্যারি ব্রুক (অধিনায়ক)
-
স্যাম কারান
-
উইল জ্যাকস
-
লিয়াম ডসন
-
জেমি ওভারটন
-
জোফরা আর্চার
-
আদিল রশিদ
ম্যাচটি খেলোয়াড় ও ভক্ত উভয়ের জন্য উত্তেজনাপূর্ণ একটি প্রদর্শনী হিসেবে আশা করা হচ্ছে।


