মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

সিরাজদিখানে নারীসহ একই পরিবারের পাঁচজনকে মারধর, স্বর্ণালংকার লুট

পাঠক প্রিয়

জাতিসংঘের ব্রিফিং: নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তার সারসংক্ষেপ উপস্থাপন

অনলাইন ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্রিফিং আয়োজন করেছে জাতিসংঘ।...

ঋণের ফাঁদে বাংলাদেশ: কর-জিডিপি অনুপাত কমায় উদ্বেগ—এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এখন কার্যত ঋণের ফাঁদে পড়ে গেছে এবং...

কিয়ারা আদভানি মাতৃত্বকালীন বিরতির পর ফিরলেন শুটিং সেটে

শোবিজ ডেস্ক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি মাতৃত্বকালীন বিরতির পর ফের কাজের দুনিয়ায় পদার্পণ করেছেন। চলতি বছরের জুলাই মাসে কন্যা...

স্বৈরাচারী হাসিনা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল : সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা গণতন্ত্রকে নষ্ট করে দেশে একদলীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা...

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

অনলাইন প্রতিবেদক  জুবাইদা রহমান (তারেক রহমান’র স্ত্রী) আজ দুপুরের আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি Evercare Hospital–এ পৌঁছেছেন। তিনি বেলা...

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে মারধর ও এক নারীর স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আক্রান্তরা বর্তমানে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত মোসাঃ পলি বেগম (৩২), তার বাবা কালা মাল্লাক, ভাই সায়েদ ও কায়েম, এবং বোন ময়না বেগমকে এলোপাতাড়ি মারধর করেন একই এলাকার কয়েকজন প্রভাবশালী বিবাদী। বিবাদীরা হলেন—১) মোঃ আইয়ুব আলী (৫৫), ২) মজিবর (৫৫), ৩) মোঃ লিটন শেখ (৫০), ৪) মোঃ তানভির (২৫), ৫) উজ্জ্বল দাস (৩৫) এবং ৬) মোঃ নাদিম (২২)।

পলি বেগমের অভিযোগ, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীরা তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও হয়রানি করে আসছিল। ঘটনার দিন বিবাদী আইয়ুব আলীর মেয়ে আয়েশা ও পলি বেগমের ছোট বাচ্চাদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে বিবাদীরা তাদের বাড়িতে গিয়ে পলি বেগমসহ পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়।

তিনি জানান, বিবাদীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিতে গেলে কাঠের ডাসা দিয়ে আঘাত, কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে শুরু করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় বিবাদী লিটন শেখ পলি বেগমের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

আহতরা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ বিষয়ে পলি বেগম অভিযোগ করে বলেন, “আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করছে। আজ প্রকাশ্যে মারধর করেছে, স্বর্ণও নিয়ে গেছে। আইনানুগ বিচার চাই।” ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে পলি বেগম সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন  বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়রা জানান, বিষয়টি দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু হলেও এখন তা মারাত্মক রূপ নিচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ সংবাদ

মুস্তাফিজের ঝড়ে দুবাই ক্যাপিটালসের সহজ জয়

স্পোর্টস ডেস্ক আইপিএল টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে জোড়া উইকেট নেওয়ার পর রবিবার...

যেসব খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়

অনলাইন ডেস্ক মানুষের শরীরের ঘ্রাণ কেবল শারীরিক পরিচ্ছন্নতার প্রতিফলন নয়, বরং এটি আমাদের স্বাস্থ্য, মানসিক অবস্থা, হরমোন এবং এমনকি জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বিভিন্ন...

ক্রিশ্চিয়ানো রোনালদো আবুধাবিতে আল নাসরের প্রস্তুতি ক্যাম্পে যোগদান

অনলাইন ডেস্ক আবুধাবি, ৮ ডিসেম্বর ২০২৫ – ফুটবল প্রেমীদের জন্য আনন্দের সংবাদ। আন্তর্জাতিক ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচ...

মহানবী (স) ৬২২ খ্রিস্টাব্দে গণভোটে মদিনার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন : সুফি সাগর সামস্

  ভারত উপ-মহাদেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন হযরত মাওলানা আবদুল আজিজ (র)। শুরুতে যুদ্ধের নেতৃত্ব মুসলমানদের হাতেই ছিল। কিন্তু ১৮৮৬ খ্রিস্টাব্দে দেওবন্দ দারুল উলুম...

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ

অনলাইন ডেস্ক প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Ministry of Defence MOD Job Circular 2025) কর্তৃপক্ষ হতে দৈনিক যুগান্তরে ০৮ ডিসেম্বর ২০২৫ ইং প্রকাশ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মোট ১৩ জন...

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে ৮ দলীয় জোট

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ৩০০টি আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল। এই তথ্য জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড....

মার্কেন্টাইল কো–অপারেটিভ সোসাইটি ব্যাংকের গ্রাহক অর্থ আত্মসাৎ ও জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫: ঢাকা মার্কেন্টাইল কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল)-এর চেয়ারম্যান আবু জাফর চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মনিরুল ইসলামকে নিয়ে গ্রাহক...

মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত: জেলেনস্কিকে ‘মুখ ফিরিয়ে নেওয়া’র বার্তা ট্রাম্প জুনিয়রের

অনলাইন ডেস্ক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সহায়তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড...

সার্বিক নির্বাচনী প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন–সংশ্লিষ্ট সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....