সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ভারতের সঙ্গে ড্র, সেমিতে বাংলাদেশ

পাঠক প্রিয়

শেরপুর-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, বিএনপি–জামায়াত প্রতিদ্বন্দ্বিতায় উত্তাপ

শেরপুর প্রতিনিধি শেরপুর-৩ আসনের আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বিএনপি ও জামায়াত—দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদের মধ্যে চলছে...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

পৃথিবীর দিকে ফিরে আসছে আর্টেমিস-২

অনলাইন ডেস্ক চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীর পথে ফিরছে নাসার ঐতিহাসিক আর্টেমিস–২ মিশন। এই মিশনে অংশ নেওয়া চার নভোচারী চাঁদের...

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

রাজধানীতে পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি: আব্দুস সালাম

অনলাইন ডেস্ক ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ...

অনলাইন ডেস্ক

উত্তেজনায় ভরপুর এক লড়াইয়ে ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ১-১ গোলের এই সমতায় গ্রুপ পর্ব শেষ করে রানার্স আপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের রাজধানী মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।

ম্যাচের ১৭তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। এতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় দলটি।

প্রথমার্ধের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে সমতায় ফেরে বাংলাদেশ। রোনান সুলিভানের নেওয়া কর্নার থেকে বদলি খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম জোরালো ভলিতে বল জালে পাঠান।

এর আগে ৩৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিকুর রহমান। তার পরিবর্তে নামেন ফাহিম, যিনি পরবর্তীতে গুরুত্বপূর্ণ গোলটি করেন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে টাচলাইনের পাশে একটি ট্যাকলকে কেন্দ্র করে দুই দলের ডাগআউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোচিং স্টাফদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির উপক্রম হলে রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড এবং বাংলাদেশের হেড কোচ মার্ক কক্সকে লাল কার্ড দেখান।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দলটি। ম্যাচের ৬৪তম মিনিটে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান গোলরক্ষক মাহিন, ভারতের ওমং দোদুমের শট দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি।

শেষদিকে কৌশলগত পরিবর্তনে রক্ষণে মনোযোগ দেয় ভারত, কারণ ড্র করলেই তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ছিল। অন্যদিকে, শীর্ষস্থান দখলের লক্ষ্যে বাংলাদেশ আক্রমণ অব্যাহত রাখলেও আর গোল আসেনি।

এই ড্রয়ের ফলে সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্স আপ হয় বাংলাদেশ। গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

রানার্স আপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল। অন্যদিকে ভারত মুখোমুখি হবে ভুটানের।

 

 

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ