শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

সাকিব ও মোস্তাফিজ দু্ইজনই‌  ছুটি পাবেন আইপিএলের জন্য

পাঠক প্রিয়

ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্রের বিরুদ্ধে সুপরিকল্পিত আঘাত: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাসস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অন্যতম উদ্বেগজনক...

লালবাগ চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢামেক প্রতিনিধি রাজধানীর লালবাগ চৌরাস্তা মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রিয়াদ (বয়স নির্ধারিত নয়) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত...

প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটের জন্য দেশের নির্বাচন ব্যবস্থার নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১২...

ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য জনপ্রশাসনকে ইসির নির্দেশ

অনলাইন ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৫ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি)...

জাতীয় সংসদ নির্বাচন নতুন বাংলাদেশের ভিত্তি সুসংহত করবে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে...

সাকিব আল হাসানের সঙ্গে চাইলে আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজুর রহমানও। আইপিএল নিলাম থেকে এক কোটি রুপিতে রাজস্থান রয়্যালস মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে। কিন্তু আইপিএলের সময় বাংলাদেশের শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলতে যাওয়ার কথা। সাকিব এর মধ্যেই টেস্ট না খেলে আইপিএল খেলার ছুটি নিয়েছেন।

সাকিবকে ছুটি দেওয়ায় অন্যদের ক্ষেত্রেও ছুটি দিতে হচ্ছে বিসিবিকে। মোস্তাফিজও চাইলে আইপিএলের জন্য ছুটি পাবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। আজ তিনি এ ব্যাপারে বলেছেন, ‘অবশ্যই ছুটি দেওয়া হবে। মোস্তাফিজ বাংলাদেশ দলের ক্রিকেটার। সাকিবও তাই। যেহেতু সাকিব ছুটি পেয়েছে। মোস্তাফিজও পাবে।’

গত আইপিএলেও রাজস্থান রয়্যালসে খেলার সুযোগ ছিল মোস্তাফিজের। কিন্তু গত আইপিএলের সময় বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় সফরে যাওয়ার কথা ছিল। তাই আইপিএল খেলার ছাড়পত্র পাননি এই বাঁহাতি। এবারও এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর প্রায় নিশ্চিত। কিন্তু এবার ছুটি পেলে হয়তো দেশের হয়ে না খেলে শেষ পর্যন্ত আইপিএল খেলতে যাবেন মোস্তাফিজ।

এবারের আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। আইপিএল নিলামে এই দামে তাঁকে কিনে নেয় স্টোকস-বাটলারদের রাজস্থান রয়্যালস। এটি আইপিএলে মোস্তাফিজের তৃতীয় দল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএল-অধ্যায় শুরু হয়েছিল তাঁর। সেই বছরই হায়দরাবাদ জিতে আইপিএল শিরোপা। যেখানে তাঁর ভূমিকা ছিল মুখ্য। প্রথম মৌসুমেই দারুণ বোলিংয়ে মোস্তাফিজ হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। দুই মৌসুম হায়দরাবাদে কাটিয়ে ২০১৮ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন। চোট ও বাজে ফর্মে সেই বছরটা ভালো কাটেনি মোস্তাফিজের।

 

এ পর্যন্ত আইপিএলে ২৪টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে ১৭টি ম্যাচ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২০১৬ সালে ১৬টি ম্যাচ খেললেও ২০১৭-তে খেলেছিলেন মাত্র একটি। প্রথম বছর তিনি ছিলেন দুর্দান্ত। ১৭ উইকেট নিয়েছিলেন ২৪.৭৬ গড়ে। সেরা বোলিং ছিল ৩/১৬। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ৭ ম্যাচে উইকেট তাঁর ৭টি। এক ম্যাচে ২৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

এবারের আইপিএলে নিলামে ছিলেন সাকিব-মোস্তাফিজসহ মোট পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ ও পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের নামের সঙ্গে শেষ মুহূর্তে যুক্ত হয় মুশফিকুর রহিমের নাম। কিন্তু এই তিনজনে আগ্রহ দেখায়নি আইপিএল দলগুলো।

 

সর্বশেষ সংবাদ

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়া ও ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ – বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির...

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড ও অবৈধ অস্ত্র: ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেল’ থেকে উঠে আসা হুমকি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রামে রাজনৈতিক অস্থিরতার সুযোগে আন্ডারওয়ার্ল্ড শক্তিশালী হচ্ছে। চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি ও পরিবহন খাত নিয়ন্ত্রণের জন্য প্রকাশ্যে অস্ত্র ব্যবহার বাড়ছে। বিশেষজ্ঞদের মতে,...

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এই সতর্কতার...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...