সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

সমালোচনার মধ্যে থাকলে দেশের উন্নয়ন হবে না: তারেক রহমান

পাঠক প্রিয়

জামায়াত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল সম্ভব নয়: ইসি

অনলাইন ডেস্ক জামায়াতের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। আগামী...

ভোটার স্লিপ ও মাইক ব্যবহারে নতুন বিধিনিষেধ, সংশোধিত আচরণবিধির গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনে গেজেট...

নতুন ধূমকেতু পৃথিবীর দিকে, আকাশপ্রেমীদের উৎসাহ

অনলাইন ডেস্ক  রাতের আকাশে নতুন এক অতিথি দেখা মিলছে—ধূমকেতু সি/২০২৪ ই১, যেটি বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের মধ্যে উৎসাহের জন্ম দিয়েছে। ধূমকেতুটি...

খুলনা–৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

অনলাইন ডেস্ক খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে...

ইংরেজি মাধ্যম শিক্ষায় নীতিগত সহায়তা ও অংশীদারিত্ব জরুরি: গোলটেবিলে মতামত

অনলাইন ডেস্ক  ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের একটি বড় অংশ উচ্চশিক্ষার জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যায় পড়ছেন।...

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম, ২৫ জানুয়ারি – বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন সম্ভব নয়। রবিবার দুপুর ১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না।”

তিনি আরও জানান, ক্ষমতায় গেলে বিএনপি দেশে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন ও খাল খনন করবে। এছাড়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।

সমাবেশে উপস্থিত শত শত নেতা-কর্মী ও সমর্থক তারেক রহমানকে করতালিতে স্বাগত জানিয়ে সমাবেশস্থল মুখরিত করে তোলে। হাস্যজ্জ্বল চেয়ারম্যানও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

এটি তারেক রহমানের নির্বাচনি প্রচারের দ্বিতীয় পর্ব; গত ২২ জানুয়ারি তিনি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। চট্টগ্রামে এটি তার প্রথম সমাবেশ। এর আগে ২০০৫ সালের ৬ মে তিনি লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন।

সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও তিনি পলোগ্রাউন্ডে সমাবেশে যোগ দেওয়ার আগে নগরীর র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ আয়োজনে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন, “আই হ্যাভ আ প্ল্যান।”

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে অর্থনৈতিক সম্প্রসারণের গতি কমেছে, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের গতি কিছুটা কমেছে। বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বরের তুলনায়...

নিরাপদ ভোটগ্রহণের জন্য নির্বাচনী এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী এলাকায় অবস্থানের ওপর...

বিএনপি ক্ষমতায় এলে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক ঢাকা, রবিবার: বিএনপি ক্ষমতায় এলে দেশে বিনামূল্যে শিক্ষা আরও সম্প্রসারণ করা হবে এবং মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে...

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি রফতানি বাধা কমাবে, কর্মসংস্থানে আসবে নতুন সুযোগ: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) ভবিষ্যতে পণ্য রফতানির সম্ভাব্য বাধা দূর করবে। একই সঙ্গে দেশের...