রবিবার, জুন ২৮, ২০২৬

সপ্তাহের ব্যবধানে বাড়ল মুরগির দাম, শীতেও চড়া সবজির বাজার

পাঠক প্রিয়

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের...

সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’ দর্শকপ্রিয়, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ

বিনোদন ডেস্ক: চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’...

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা, তহবিলে জমা ১১৪ কোটি

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড পরিমাণ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া...

অনলাইন ডেস্ক

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। একই সঙ্গে শীতকাল চললেও আশানুরূপভাবে কমেনি সবজির দাম। হাতেগোনা কয়েকটি সবজির দামে সামান্য ওঠানামা দেখা গেলেও অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর ইসিবি চত্বর, মিরপুরসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় মুরগির দামে ঊর্ধ্বগতি থাকলেও সবজির বাজার প্রায় অপরিবর্তিত রয়েছে।

ক্রেতারা বলছেন, শীত মৌসুমে সাধারণত সবজির সরবরাহ বাড়ে এবং দাম কমে আসে। কিন্তু গত কয়েক বছর ধরে সেই চিত্র আর দেখা যাচ্ছে না। মিরপুরের এক ক্রেতা মোস্তফা বলেন, “শীত এলেই আগে সবজির দাম কমত। এখন উল্টো শীতকালেই দাম বাড়ে। এটা পরিষ্কারভাবে অসাধু ব্যবসায়ীদের কারসাজি।”

তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, উৎপাদন ও পরিবহন খরচ বাড়ায় পাইকারি বাজারেই সবজির দাম কমছে না। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। সবজি বিক্রেতা সোহেল জানান, “তীব্র শীত, কুয়াশা আর শ্রম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম ধরে রাখা কঠিন হচ্ছে। সরবরাহ স্বাভাবিক হলে তখন দাম কিছুটা কমতে পারে।”

বর্তমানে বাজারে প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ৪০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, করলা ১২০ টাকা, শালগম ৫০ টাকা, মটরশুঁটি ১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, মুলা ৪০ টাকা ও কচুরমুখী ৬০ টাকায়। এছাড়া চিচিঙ্গা ৮০ টাকা ও বেগুন ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে টমেটো কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা, শসা ৮০ টাকা। বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, ব্রকলি ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি আকারভেদে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে নতুন মৌসুমের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় পেঁয়াজের দামে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। বর্তমানে মুড়িকাটা পেঁয়াজ কেজিপ্রতি ৬০ থেকে ৬৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬০ টাকা এবং দেশি পুরোনো পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে মুরগির বাজারে বেড়েছে দাম। কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে। সোনালি মুরগির দাম কেজিতে ২৭০ থেকে ২৮০ টাকা এবং দেশি মুরগি ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে—প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

এছাড়া গরুর মাংস বাজারভেদে কেজিপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ