শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

সকল গণতান্ত্রিক আন্দোলনে আইভি রহমানের অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

এনিসিপিতে অস্থিরতা: ৪০ নেতাকর্মী পদত্যাগের হুমকি

অনলাইন ডেস্ক ভোলা, ১১ ডিসেম্বর ২০২৫ – জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) ভোলা জেলা শাখায় অস্থিরতা চরমে পৌঁছেছে। সদ্য গঠিত ৭২...

সম্মিলিত ইসলামী ব্যাংককে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-কে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একীভূত হওয়া...

প্রবাসী কর্মীরা শুধুমাত্র পরিবারের আয় নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন

বিশেষ প্রতিনিধি বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হলো প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স। বিদেশে গিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত...

ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে জেলেনস্কির বৈঠক: নতুন শান্তি–পরিকল্পনা চূড়ান্ত

অনলাইন ডেস্ক রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে আরও জোরদার করতে লন্ডনে ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির...

ওসমান হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত শুক্রবার দুপুরে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের অবদানের কথা স্মরণ করে তার ১৬তম শাহাদাৎ বার্ষিকীতে প্রয়াত এই নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে  সোমবার নিয়মিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আইভি রহমান দেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সম্মুখসারির যোদ্ধা ছিলেন।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ-বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে ২৪ আগস্ট মারা যান।
২০০৪ সালের ২১ আগস্ট ওই গ্রেনেড হামলায় আইভি রহমানের পাশাপাশি আওয়ামী লীগের আরো ২১ নেতা-কর্মী নিহত হয়।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি আজকের এই দিনে আওয়ামী লীগের ওই ২২ নেতা-কর্মী বিশেষত আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ও তাদের স্মরণ করছি, যারা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হয়েছেন।’
তিনি বলেন, আইভি রহমান আওয়ামী লীগের প্রতিটি সভা-সমাবেশে সাধারণ কর্মীদের সাথেই বসতেন।
শেখ হাসিনা বলেন, ‘তার মতো এমন একজন চমৎকার নিরহংকারী মানুষের মৃত্যুকে মেনে নেয়া খুবই কষ্টের।’
আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, আইভি রহমান স্কুলজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন।
তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ২৪ আগস্ট আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, কারণ ২০০৪ সালের এই দিনেই তাকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, ‘আমরা জানতেও পারিনি আমাদের এই নেত্রী কখন মারা গেছেন। কারণ, ২১ আগস্ট ঘৃণ্য ওই গ্রেনেড হামলার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ নিয়ে যাওয়া হয়।
আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, ২১ আগস্টের ওই গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের চার নেত্রীসহ আমাদের ২২ নেতাকর্মী প্রাণ হারান।
তিনি বলেন, এই ঘটনায় নিহতদের মধ্যে দুই জনকে সনাক্ত করা যায়নি। কেউ তাদের লাশ নিতেও আসেনি। তারা সন্দেহজনক হামলাকারী হতে পারে অথবা অন্য কেউও হতে পারে।
তিনি আরো বলেন, ‘আমরা এই গ্রেনেড হামলায় ২২ জন নেতাকর্মীকে হারিয়েছি। এতে আমাদের আরো ৬শ’ থেকে ৭শ’ নেতাকর্মী আহত হয়েছিলেন। আহতদের অবস্থা ছিল গুরুতর। অনেকেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও মারা যান। কারণ, তারা দেহে গ্রেনেডের স্প্রিন্টার বহন করছিলেন।
এ সময় মন্ত্রিসভার সদস্যরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
সুত্রঃবাসস

সর্বশেষ সংবাদ

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদির অবস্থা ‘খুবই ক্রিটিক্যাল’, ৭২ ঘণ্টা ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

রাজধানী প্রতিনিধি গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে ‘খুবই ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

ভারতের উত্তর-পূর্বে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা

অনলাইন ডেস্ক আগরতলা, ত্রিপুরা – ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা এবং সাবেক ব্যাংক কর্মকর্তা মনোজ চৌধুরী স্থানীয় বাজার থেকে গত শনিবার টেংরা, পাবদা ও মেনি...

এসএটোয়েন্টির নতুন আসরে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক কেশাভ মহারাজ

অনলাইন ডেস্ক দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএটোয়েন্টির আসন্ন মৌসুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজ। গত মৌসুম পর্যন্ত তিনি ডারবান...