সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সংস্কারবিরোধীদের সঙ্গে জোট সম্ভব নয়: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

পাঠক প্রিয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা দেশের সংস্কার কার্যক্রমের বিপক্ষে অবস্থান নিয়েছে বা বাধা সৃষ্টি করেছে, তাদের সঙ্গে এনসিপির কোনো ধরনের জোট বা নির্বাচনী ঐক্য সম্ভব নয়।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে জেলা ও মহানগর এনসিপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চব্বিশের গণ–অভ্যুত্থানে যে কারণগুলোতে মানুষ রাস্তায় নেমেছিল, তা ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে। যারা সেই জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে আমরা কোনো রাজনৈতিক সমঝোতা করতে পারি না।’

তিনি আরও বলেন, এনসিপি সংস্কারমুখী রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার পক্ষে কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগের কর্মসূচি-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত দুই দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত, আওয়ামী লীগ কখনো গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস, অতীতে কারা করেছিল, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রমে। যারা এখন তাদের বৈধতা দিতে চাচ্ছেন, তারা মূলত ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের বৈধতা তৈরি করছেন।’

অনুষ্ঠানে জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে তারা দলীয় সংগঠন আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান চালানোর ঘোষণা দেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ