রবিবার, আগস্ট ৯, ২০২৬

সংবিধান সংস্কারে গণভোট নিয়ে প্রশ্ন তুললেন ফরহাদ মজহার

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : সংবিধান সংস্কারে গণভোট আয়োজনের উদ্যোগের প্রেক্ষাপটে সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার। আজ সোমবার (১০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “গণভোট কাদের জন্য, কী উদ্দেশ্যে—এই প্রশ্নের উত্তর দিতে হবে সরকারকে।”

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ফরহাদ মজহার বলেন, ‘গণভোট কে দেবে? এই সরকারের কি এখতিয়ার আছে গণভোট দেওয়ার? তিনি (প্রধান উপদেষ্টা) তো বলছেন, এই সংবিধান রক্ষা করব। কিসের গণভোট?’

‘নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ নামের একটি গবেষণা ও নাগরিক প্ল্যাটফর্ম। আলোচনায় ফরহাদ মজহার বলেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে গণভোট আয়োজন করলে তা গণতন্ত্রের পরিপন্থী হবে।

তিনি আরও বলেন, “সংবিধান জনগণের, কোনো রাজনৈতিক দলের নয়। জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়।”

সভায় অন্য বক্তারাও সংবিধান সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সর্বজনীন মতামত গ্রহণের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, গণভোট আয়োজনের আগে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া জরুরি।

অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক ও তরুণ কর্মীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ