বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শ্রীপুরে চালককে মারধরের অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

পাঠক প্রিয়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে এক পরিবহন চালককে মারধরের অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন মালিক, চালক ও শ্রমিকরা। এতে মহাসড়কের দুই লেনেই কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার দুপুর ২টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজারের আহম্মদ ফিলিং স্টেশন এলাকায় এই অবরোধ শুরু হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, জৈনাবাজার এলাকায় একটি কভার্ডভ্যান জ্বালানি নেয়ার জন্য সড়কের পাশে দাঁড় করিয়ে চালক নামাজ পড়তে যান। এ সময় হাইওয়ে পুলিশের সদস্যরা এসে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করেন। পরে চালক ফিরে এসে বাধা দিলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। ঘটনাটি দেখে অন্যান্য চালকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করেন।

আলম এশিয়া পরিবহনের চালক আবুল কালাম জানান, “দুপুর দেড়টা থেকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রায় তিন ঘণ্টা পার হলেও তারা সড়ক ছাড়েনি।”

তবে অভিযোগ অস্বীকার করেছে হাইওয়ে পুলিশ। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “মহাসড়কের লেন দখল করে জ্বালানি নেয়ার জন্য গাড়িগুলো লাইন করে দাঁড়িয়ে ছিল। সেগুলো সরাতে গেলে চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। মারধরের অভিযোগ সঠিক নয়।”

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালক-শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে সক্ষম হন।

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ