শনিবার, মার্চ ১৪, ২০২৬

শ্বাসরুদ্ধ লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

পাঠক প্রিয়

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যে...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধীদের প্রতিবাদ ‘স্ববিরোধিতা’: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে বিরোধী দলের প্রতিবাদকে ‘স্ববিরোধিতা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার...

টাইগারদের জয়লক্ষ্য: পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের সুযোগ

ক্রীড়া প্রতিবেদক ঢাকা: ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মিরাজদের প্রথম জয় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে।...

রামপালে সড়ক দুর্ঘটনা: বর-কনেসহ নিহত ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের রামপালে বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে...

অনলাইন ডেস্ক

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই জমে উঠেছে লড়াই। রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে পাকিস্তান।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। শুরু থেকেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন পাকিস্তানের বোলাররা। যদিও পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার চেষ্টা করে নেদারল্যান্ডস।

ডাচদের হয়ে ওপেনার মাইকেল লেভিট ১৫ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেললেও ম্যাক্স ও’ডাউড থেমে যান ৫ রানে। এরপর মাঝের ওভারগুলোতে বাস ডি লিড (২৫ বলে ৩০) ও কলিন অ্যাকারম্যান (১৪ বলে ২০) ইনিংস গড়ার চেষ্টা করলেও বড় স্কোর গড়তে পারেননি।

অধিনায়ক স্কট এডওয়ার্ডস ২৯ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে আরিয়ান দত্ত ৮ বলে ১৩ রান যোগ করলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয় নেদারল্যান্ডস।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা। ৩.৫ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট। সাইম আইয়ুব এক ওভারে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন। শাহিন শাহ আফ্রিদিও নেন একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ৩১ বলে ৪৭ রান করেন, অন্যদিকে সাইম আইয়ুব ১৩ বলে ২৪ রানের দ্রুত ইনিংস খেলেন।

১১.১ ওভারে ফারহান আউট হওয়ার সময় পাকিস্তানের স্কোর ছিল ৯৮ রান। এরপর হঠাৎই ধস নামে মিডল অর্ডারে। উসমান খান, বাবর আজম, শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ দ্রুত আউট হলে ১১৪ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এ সময় দলের হাল ধরেন ফাহিম আশরাফ। মাত্র ১১ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ২ চার ও ৩ ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই অলরাউন্ডার। তার স্ট্রাইক রেট ছিল ২৬৩.৬৩। অন্যপ্রান্তে শাহিন শাহ আফ্রিদি ৫ রানে অপরাজিত থেকে তাকে দারুণ সঙ্গ দেন।

নেদারল্যান্ডসের হয়ে বোলিংয়ে পল ভ্যান মিকারেন ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া আরিয়ান দত্ত ২টি এবং রুলফ ভ্যান ডার মারভে, কাইল ক্লেইন ও লোগান ভ্যান বিক একটি করে উইকেট শিকার করেন।

রুদ্ধশ্বাস এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল পাকিস্তান।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ: তাৎক্ষণিক ঝুঁকি কম, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপের আশঙ্কা

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে অর্থ...

খার্গ দ্বীপে মার্কিন হামলা: পাল্টা জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র...

সুপ্রিম কোর্টের অবকাশকাল: জরুরি মামলা নিষ্পত্তিতে দুই চেম্বার কোর্ট গঠন

অনলাইন ডেস্ক আসন্ন অবকাশকালকে সামনে রেখে জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুইটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অবকাশকালীন...

রোজার প্রকৃত পুরস্কার আল্লাহর সান্নিধ্য—সুফি সাগর সামস

অনলাইন ডেস্ক রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভ—এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর...

আরব বিশ্বের জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি মার্কিন-ইসরায়েল জোট?

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় আরব বিশ্বের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট—তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বিশ্লেষণধর্মী...

জনপ্রিয় সংবাদ

রোজার প্রকৃত পুরস্কার আল্লাহর সান্নিধ্য—সুফি সাগর সামস

অনলাইন ডেস্ক রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভ—এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর...

মধ্যপ্রাচ্য যুদ্ধ: তাৎক্ষণিক ঝুঁকি কম, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপের আশঙ্কা

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে অর্থ বিভাগ। তবে সংঘাত দীর্ঘস্থায়ী হলে...

সুপ্রিম কোর্টের অবকাশকাল: জরুরি মামলা নিষ্পত্তিতে দুই চেম্বার কোর্ট গঠন

অনলাইন ডেস্ক আসন্ন অবকাশকালকে সামনে রেখে জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুইটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অবকাশকালীন...