সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

শেরপুর-৩ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস, বিএনপি–জামায়াত প্রতিদ্বন্দ্বিতায় উত্তাপ

পাঠক প্রিয়

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

‘রাকা’ চরিত্রে পর্দা কাঁপাবেন আল্লু অর্জুন, ৯ ভাষায় পোস্টার প্রকাশ

শোবিজ ডেস্ক তেলেগু সুপারস্টার Allu Arjun এবং ব্লকবাস্টার পরিচালক Atlee Kumar-এর প্রথম কোলাবোরেশন নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল অবশেষে।...

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে গুজব, সরকার বলছে ‘ভিত্তিহীন’

অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য রাষ্ট্রীয় বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সরকার। তিনি...

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

অনলাইন ডেস্ক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল,...

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ

বাসস ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-কে দেশে ফিরিয়ে দিতে পুনরায় আনুষ্ঠানিক...

শেরপুর প্রতিনিধি

শেরপুর-৩ আসনের আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বিএনপি ও জামায়াত—দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদের মধ্যে চলছে জোরালো প্রচারণা ও পাল্টাপাল্টি বক্তব্য। ভোটারদের একটি অংশ উন্নয়ন ও ধারাবাহিকতার পক্ষে মত দিচ্ছেন, অন্যদিকে পরিবর্তনের দাবিও ক্রমেই জোরালো হচ্ছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন। তিনি প্রয়াত জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের ছোট ভাই। পরিবারের রাজনৈতিক পরিচিতি ও সংগঠনের সমর্থনের ওপর ভর করে তিনি প্রচারণায় এগিয়ে রয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি বাদলের মৃত্যুর কারণে আসনটির নির্বাচন স্থগিত করা হয়েছিল।

অন্যদিকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে মূল শক্তি হিসেবে তুলে ধরছেন। তিনি বলেন, “মানুষের সুখে-দুঃখে ৩০ বছর ধরে পাশে আছি। উন্নয়নের স্বার্থে ভোটাররা ধানের শীষের পক্ষেই রায় দেবেন।”

জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ দাবি করেন, এলাকায় পরিবর্তনের হাওয়া বইছে। তিনি বলেন, “দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্তি পেতে ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। আমার ভাইয়ের জনপ্রিয়তাও এ ক্ষেত্রে ভূমিকা রাখবে।”

স্থানীয় ভোটারদের মধ্যে মতভেদ দেখা গেছে। একাংশ মনে করছেন, উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপিকে ভোট দেওয়া উচিত। তবে অন্য একটি অংশ নতুন নেতৃত্বের পক্ষে অবস্থান নিয়েছেন এবং কিছু রাজনৈতিক বিতর্কের কারণে বিএনপির প্রতি অসন্তোষের কথাও জানিয়েছেন।

এদিকে জামায়াত নেতারা দাবি করছেন, সুষ্ঠু ভোট হলে এলাকায় “নীরব ভোট বিপ্লব” ঘটবে এবং তাদের প্রার্থী বিজয়ী হবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। শেরপুর-৩ আসনে দুই উপজেলা, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

 

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ