রবিবার, মে ১০, ২০২৬

শুভেচ্ছা সামগ্রী নিয়ে এতিমখানায় রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ও সিয়াম

পাঠক প্রিয়

রবির উদ্যোগে সম্প্রতি দুটি এতিম খানায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দিন কাটালেন ক্রিকেটার তামিম ইকবাল খান এবং অভিনেতা সিয়াম আহমেদ। শিশুদের একটি সুন্দর দিন উপহার দিতে এবং শিশুরা যেন নিজেদের বঞ্চিত না ভাবে সে লক্ষ্যে উদ্যোগটি নেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ওডিআই ক্যাপ্টেন তামিম ঢাকার মিরপুরের নুরানী ইসলামিয়া মাদ্রাসা ও এমিতখানায় ৩শ’ শিশুর সাথে ইফতার করেন, তাদের সাথে ক্রিকেট খেলেন এবং রবির পক্ষ থেকে তাদের ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প ও তার সাইন করা জার্সি উপহার দেন।

সিয়াম যান খুলনার আলিয়া কামিল মাদ্রাসায় এবং ৩২০ জন শিশুর সাথে ইফতার করেন। তিনি শিশুদের সাথে ফুটবল খেলেন এবং রবির পক্ষ থেকে শিশুদের ফুটবল, ফুটবল নেট ও তার অটোগ্রাফ দেয়া জার্সি উপহার দেন।

পুরো দিনটি তারা ‍শিশুদের সাথে কাটান এবং বিভিন্ন কর্মকান্ডে অংশ নেন। শিশুরা এমন তারকাদের পেয়ে ছিল উল্লসিত এবং স্বতস্ফূর্তভাবে তাদের সঙ্গ উপভোগ করে। দুজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরই শিশুদের সাথে সময় কাটানো এবং তাদের মধ্যে ভাল লাগা ছড়িয়ে দিতে পেরে আনন্দিত। শিশুদের জন্য একটি নিরাপদ ও আদুরে পরিবেশ নিশ্চত করতে এতিমখানা কর্তৃপক্ষ নিরলস পরিশ্রম করে যাওয়ায় তাদের ধন্যবাদ জানান এই দুই তারকা।

দেশজুড়ে সেরা ফোরজি নেটওয়ার্ক নিশ্চিত করে গ্রাহকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে রবি। প্রত্যেকের জন্য সেরা ইন্টারন্টে ও ভয়েস সেবা দিচ্ছে অপারেটরটি। পাশাপাশি প্রত্যেকটি বিভাগ এবং দেশের প্রত্যেকটি অঞ্চলে জিএল ৯০০ প্রযুক্তি চালু করে লাখ লাখ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে এক অনন্য নেটওয়ার্কের অভিজ্ঞতা।

এছাড়া রমজানের মহিমা উদযাপন করতে বিদ্যানন্দের সাথে যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করছে রবি। এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে হাজারো মানুষের মধ্যে ইফতার বিতরণ করছে কোম্পানিটি।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ