শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

শাবিপ্রবিতে শাখা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

পাঠক প্রিয়

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেট: **শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’**এর ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল সভাপতি এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন)

  • যুগ্ম সম্পাদক: সাগর হোসেন শুভ্র (দৈনিক ইত্তেফাক)

  • কোষাধ্যক্ষ: সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ)

  • দপ্তর সম্পাদক: মো. মোফাজ্জল হক (বাংলাদেশ প্রতিদিন)

  • কার্যকরী সদস্য-১: মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত)

  • কার্যকরী সদস্য-২: মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ)

  • কার্যকরী সদস্য-৩: নাদির আহমেদ (দৈনিক জনকণ্ঠ)

ফলাফল ঘোষণা শেষে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ