শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের শহীদ মুক্তিযোদ্ধা দিবস উদযাপন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৭ ডিসেম্বর: শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ ১৭ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা দিবস।

উদযাপন উপলক্ষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মো. ইমামুল কবীর শান্ত’র বনানীস্থ সমাধি এবং আজিমপুর শহীদদের সমাধিস্থলে কোরআনখানি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. হুমায়ূন কবির, চিত্রশিল্পী আফরোজা বেগম, ডাক্তার আনজুমান আরা বেগম, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ফাউন্ডেশনের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) নাসির উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু নাঈম আহমেদ আলী, পরিচালক (প্রশাসন) উইং কমান্ডার এম. মতিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

১৯৭১ সালের ১৭ ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম মো. ইমামুল কবীর শান্ত এবং তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোদ্ধা শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধারণ করতে তিনি ১১ জন শহীদ সহযোদ্ধার স্মৃতিকে কেন্দ্র করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং আজিমপুর নতুন কবরস্থানে শহীদদের সমাধিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ উল্লেখ করেছেন যে, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আমাদের জন্য চিরস্মরণীয় ও দেশপ্রেমের এক অমূল্য উদাহরণ। এ ধরনের অনুষ্ঠান প্রতিটি প্রজন্মকে ইতিহাসের সাথে সংযুক্ত রাখার এবং মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ