শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

শহিদ হাদির কবর জিয়ারতসহ ধারাবাহিক কর্মসূচি তারেক রহমানের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

এ উপলক্ষে তারেক রহমানের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুম্মা তারেক রহমান প্রথমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর তিনি শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেবেন।

একই দিনে সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তদের হামলায় শাহাদাৎবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদদের প্রতি সম্মান জানানো এবং আহতদের পাশে দাঁড়ানোই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও গতিশীল হবে।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ