মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

শনিবার হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক ঢাকা, ৩ ফেব্রুয়ারি: গ্রাহক সেবা আরও সহজ ও আধুনিক করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি...

ভেনেজুয়েলার তেলভাণ্ডার: সম্পদ না ভূ-রাজনৈতিক অস্ত্র?

বিডিরিপোর্ট২৪ ডেস্ক ভেনেজুয়েলার মাটির নিচে লুকিয়ে থাকা তেল সম্পদের পরিমাণ বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশটির প্রমাণিত অপরিশোধিত তেলের...

পে-স্কেল গেজেট জারির দাবিতে আন্দোলন: যমুনা অভিমুখে মিছিলে জলকামান নিক্ষেপ

অনলাইন ডেস্ক রাজধানীতে পে-স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিছিলে জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ...

এপস্টেইনের গোপন নথি ফাঁস, মুখ খুললেন বিল গেটস, যা বললেন মেলিন্ডা

অনলাইন ডেস্ক মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অতীতে যোগাযোগ থাকার বিষয়টি নিয়ে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক...

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে টানা রাজনৈতিক ও মানবিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অংশ নেবেন।

এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), সাধারণভাবে পরিচিত পঙ্গু হাসপাতালে যাবেন। দলীয় সূত্র জানায়, আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তিনি তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে শুক্রবার বিকেলে তারেক রহমান তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় ফেরেন বিএনপির এই শীর্ষ নেতা। দেশে ফেরার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ওই সংবর্ধনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশে ফেরার পর তারেক রহমানের ধারাবাহিক কর্মসূচি—শহীদদের প্রতি শ্রদ্ধা, রাষ্ট্রীয় নাগরিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং আন্দোলনে আহতদের খোঁজ নেওয়া—বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও সক্রিয় ভূমিকার স্পষ্ট বার্তা দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ