বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

পাঠক প্রিয়

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনা ঘটে বুধবার রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে। আটক অভিযান পরিচালনা করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি), দুর্গাপুর বিওপি’র টহল দল।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৯২৫/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস (২৫) কে আটক করা হয়। তিনি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম অপু দাস।

আটকের সময় তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি জব্দ করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাকে আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত তৎপর রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ