বুধবার, জুন ৩, ২০২৬

রোনালদো আবার ফিরতে পারেন ওল্ড ট্র্যাফোর্ডে: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন পরিকল্পনা

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের প্রাক্তন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুনরায় ক্লাবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করেছে। আল-নাসর ক্লাবের সঙ্গে রোনালদোর চলতি চুক্তি না হওয়ায় তিনি নিজেও ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু করার আগে ম্যানইউতে ফেরার আগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফটমব মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় খেলেছেন। প্রথম দফায় (২০০৩–২০০৯) তিনি স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে একজন প্রতিভাবান তরুণ থেকে বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদা অর্জন করেন। এই সময়ে তিনি ৩টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন এবং নিজের প্রথম ব্যালন ডি’অর জিতেন।

দ্বিতীয় দফায় ২০২১ সালে ১২ বছর পর ক্লাবে ফেরেন রোনালদো। প্রথম মৌসুমেই দলের সর্বোচ্চ গোলদাতা (২৪ গোল) হিসেবে নিজেকে প্রমাণ করলেও, কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে বিবাদের পর এবং দলীয় পারফরম্যান্সের কারণে ২০২২ সালে তিনি ক্লাব ছেড়ে সৌদি প্রিমিয়ার লিগের আল-নাসরে যোগ দেন।

কিন্তু সম্প্রতি আল-নাসরের সঙ্গে রোনালদোর সম্পর্কের অবনতি ঘটে। ক্লাবের ধারাবাহিক ব্যর্থতা, কৌশলগত মতপার্থক্য, এবং প্রতিদ্বন্দ্বী আল-হিলালের আধিপত্যের কারণে বড় শিরোপা না জেতা মূল কারণ হিসেবে বলা হচ্ছে। এছাড়া কোচিং স্টাফের সিদ্ধান্ত এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তার ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। ফলে রোনালদো নতুন করে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতে আগ্রহী।

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক অন্য প্রাক্তন খেলোয়াড় মার্কাস রাশফোর্ডকেও ফেরাতে চাইলেও রাশফোর্ড বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখানে থাকলেও বেতন কমানোতে রাজি রয়েছেন।

ম্যানইউভক্তরা আবারও তাদের প্রিয় তারকার ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা দেখতে মুখিয়ে আছেন। রোনালদোর এই সম্ভাব্য ফেরা আগামী মৌসুমে ক্লাবের পারফরম্যান্সে নতুন দিশা দিতে পারে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ