সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

রোজার প্রকৃত পুরস্কার আল্লাহর সান্নিধ্য—সুফি সাগর সামস

পাঠক প্রিয়

ওয়ালটন এসির বিজ্ঞাপনে তাসকিন, ভিউ ১২০ মিলিয়ন

প্রেস বিজ্ঞপ্তি জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদকে নিয়ে তৈরি নতুন বিজ্ঞাপন ঘিরে ব্যাপক সাড়া ফেলেছে প্রযুক্তিপণ্য নির্মাতা...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

‘রাকা’ চরিত্রে পর্দা কাঁপাবেন আল্লু অর্জুন, ৯ ভাষায় পোস্টার প্রকাশ

শোবিজ ডেস্ক তেলেগু সুপারস্টার Allu Arjun এবং ব্লকবাস্টার পরিচালক Atlee Kumar-এর প্রথম কোলাবোরেশন নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল অবশেষে।...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

খেলোয়াড়দের জন্য নতুন কড়াকড়ি, বেঞ্চে থাকা খেলোয়াড়দের চলাফেরায় নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ Indian Premier League-এ ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের আচরণ ও উপস্থিতি নিয়ে নতুন নিয়ম জারি...

অনলাইন ডেস্ক

রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভ—এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস। তিনি বলেন, ইসলামী শিক্ষায় রোজা এমন এক ইবাদত, যার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই প্রদান করবেন।

এক বিবৃতিতে সুফি সাগর সামস বলেন, হাদিসে কুদসিতে আল্লাহতা’লা ঘোষণা করেছেন—“আস-সাওমু লি ও আনা আজজি বিহি” অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান। তাঁর মতে, এ ঘোষণার মধ্যেই রোজার আধ্যাত্মিক মর্যাদা ও গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে।

তিনি বলেন, সৃষ্টির মধ্যে মানুষই একমাত্র সত্তা, যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, নৈতিকতা ও ভালোবাসাকে নিজের জীবনে ধারণ করে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আল্লাহর গুণাবলি ও নৈতিকতা নিজের জীবনে প্রতিফলিত করার মধ্য দিয়েই একজন মানুষ প্রকৃত ঈমানদার হয়ে ওঠে।

সুফি সাগর সামস আরও উল্লেখ করেন, বুখারি শরিফে বর্ণিত আছে—আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শুনে; আমি তার চক্ষু হয়ে যাই, যা দ্বারা সে দেখে; আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে; আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে।

এই আধ্যাত্মিক অবস্থাকে ব্যাখ্যা করতে তিনি বিদ্যুৎ সংযুক্ত তারের উদাহরণ দেন। তাঁর ভাষ্য মতে, বিদ্যুৎবিহীন তার ও বিদ্যুৎপ্রবাহিত তার দেখতে একই হলেও কার্যকারিতায় তাদের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তেমনি আল্লাহর ভালোবাসায় সিক্ত মানুষ সাধারণ মানুষের তুলনায় আলাদা এক আধ্যাত্মিক শক্তি ও নৈতিক অবস্থানে অবস্থান করে।

তিনি বলেন, মাহে রমজান এমন একটি সময়, যখন একজন মুসলমান আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাত লাভের সুযোগ পায়। রোজা, পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি, তাহাজ্জুদসহ বিভিন্ন নফল ইবাদত এবং আল্লাহর জিকিরের মাধ্যমে একজন মানুষ নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্যের দিকে এগিয়ে যেতে পারে।

রমজানের শেষ দশকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই সময় ইতিকাফ, ইবাদত এবং শবে কদরের সন্ধানের মাধ্যমে বান্দা আল্লাহর বিশেষ রহমত লাভের চেষ্টা করে। এভাবেই রমজানের পুরো সময়টিকে ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে অতিবাহিত করলে একজন রোজাদার আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হয়।

সুফি সাগর সামসের মতে, রোজার প্রকৃত সাফল্য কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়; বরং এর মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর ভালোবাসা অর্জন করাই হলো সিয়ামের আসল উদ্দেশ্য।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ