বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

রূপগঞ্জে যৌথ অভিযানে দেড় কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ৩

পাঠক প্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন বিতর্ক: ভারত ম্যাচ বয়কট পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০...

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাসস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)...

চীনের বিরুদ্ধে পারমাণবিক বিস্ফোরণের অভিযোগ: উত্তেজনার মুখে বৈশ্বিক নিরস্ত্রীকরণ

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে, যা আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা নীতির লঙ্ঘন হতে...

বিএনপির ইশতেহার প্রকাশ, ৯ প্রধান প্রতিশ্রুতিতে সামাজিক সুরক্ষা ও অর্থনীতি পুনর্গঠনের অঙ্গীকার

অনলাইন ডেস্ক  ঢাকা, শুক্রবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাঁচ অধ্যায়ে...

পঞ্চগড়-১ আসনের ৬৩ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত, নিরাপত্তা জোরদারের দাবি বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনের ৬৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদারের...

রূপগঞ্জে (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় ফেনসিডিল, ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাবসহ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—লাভলাপাড়া এলাকার মো. তানজিদ (২৮), তার বাবা মো. আমানউল্লাহ; মো. রিফাত (১৮), তার বাবা আলাউদ্দিন এবং রিদুল (২৩), তার বাবা মো. রোকন উদ্দিন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ২৯০ বোতল ফেনসিডিল, ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাব ১ হাজার ৩৩১ বোতল, ১৩৫ কেজি গাঁজা এবং ৯ হাজার ৫০০ পিস ইয়াবা।

পুলিশ ও সেনাবাহিনীর সূত্র জানায়, ভুলতা এলাকার লাভলাপাড়ায় ইলিয়াছের মালিকানাধীন একটি পতিত জঙ্গল ও পুকুরপাড়সংলগ্ন কয়েকটি তালাবদ্ধ বাড়িতে এসব মাদক মজুত করা হয়েছিল। নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালা ভেঙে এসব মাদক উদ্ধার করে।

শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফ বলেন, গত দেড় বছর ধরে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক ও অস্ত্রসহ যেকোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

অনলাইন ডেস্ক ঢাকা, বুধবার: সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্থসহ রাজনৈতিক নেতাকে আটকের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও...

ভোটের দিনে চার ধাপে ভোটের হার পাঠাতে ইসির নির্দেশ

বাসস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে ভোট প্রদানের শতকরা হার সংগ্রহ ও প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন...

ভোটের আড়ালে আরেক যুদ্ধ: প্রভাব, ক্ষমতা, অঘোষিত নেটওয়ার্ক ও নিয়ন্ত্রণের অদৃশ্য রাজনীতি

সুফি সাগর সামস্   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে—সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা শক্তিশালী, প্রযুক্তি প্রস্তুত, ভোট উৎসবমুখর হবে। কিন্তু মাঠপর্যায়ের...