বুধবার, নভেম্বর ১১, ২০২৬

রূপগঞ্জে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা, গাঁজা-ইয়াবাসহ আটক ১

পাঠক প্রিয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাব আতলাশপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন, পিতা মৃত জুলহাস মিয়া, দীর্ঘদিন ধরে নিজের মুদি দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার এ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তাকে দোকান থেকে মাদকসহ আটক করেন। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

রূপগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “এলাকাবাসী মাদকসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

পুলিশ জানায়, ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ