মঙ্গলবার, জুন ২, ২০২৬

রায় ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা—মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে অবরোধ, আগুন জ্বালিয়ে প্রতিবাদ

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

মেহেরপুর প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রায় আজ সোমবার ঘোষণা করা হবে বলে জানানো হলে এর প্রভাব রাত থেকেই বিভিন্ন এলাকায় দেখা যায়।

রবিবার (১৬ নভেম্বর) গভীর রাতে মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বেশ কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মহাসড়কের আমঝুপি, বারাদি এবং গাংনী সড়কঘাট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক চলাচল অচল করে দেওয়া হয়। এতে রাতভর উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দূরপাল্লার বাসসহ মালবাহী ট্রাক আটকে যায়।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার পর থেকেই দলটির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিতে শুরু করেন। রায় ঘোষণার প্রতিবাদে তারা স্লোগান দিতে থাকেন এবং মুহূর্তেই সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুরো অঞ্চলে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা সড়কের পাশের গ্রামীণ পথে ছড়িয়ে পড়ে। মেহেরপুর জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপদে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

এদিকে রায়কে ঘিরে দেশের অন্যান্য স্থানেও বিচ্ছিন্নভাবে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থাপনা, আদালতপ্রাঙ্গণ ও প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কঠোর নজরদারি শুরু করেছে।

আজ সোমবার ঘোষিতব্য রায়কে কেন্দ্র করে সারাদেশের রাজনৈতিক আবহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে রূপ নেবে, তা নিয়ে সাধারণ জনগণসহ বিভিন্ন মহলে উদ্বেগ বাড়ছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ