শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির বিভিন্ন থানা—কোতোয়ালী, ডেমরা, মোহাম্মদপুর, তেজগাঁও, হাজারীবাগ, বাড্ডা, পল্টন, আদাবর, বংশাল, চকবাজার, কলাবাগান, যাত্রাবাড়ী, রামপুরা, গেন্ডারিয়া, দারুস-সালাম, শিল্পাঞ্চল, শাহবাগ, ওয়ারী ও উত্তরা পশ্চিম—এই অভিযানে অংশ নেয়।

থানা অনুযায়ী গ্রেফতারের সংখ্যা হলো—কোতোয়ালী ও ডেমরা থানা থেকে একজন করে, মোহাম্মদপুর থানা থেকে ছয়জন, তেজগাঁও থানা থেকে একজন, হাজারীবাগ থানা থেকে ১২ জন, বাড্ডা থানা থেকে দুইজন, পল্টন থানা থেকে দুইজন, আদাবর থানা থেকে একজন, বংশাল থানা থেকে একজন, চকবাজার থানা থেকে একজন, কলাবাগান থানা থেকে দুইজন, যাত্রাবাড়ী থানা থেকে আটজন, রামপুরা থানা থেকে তিনজন, গেন্ডারিয়া থানা থেকে একজন, দারুস-সালাম থানা থেকে দুইজন, শিল্পাঞ্চল থানা থেকে একজন, শাহবাগ থানা থেকে পাঁচজন, ওয়ারী থানা থেকে একজন এবং উত্তরা পশ্চিম থানা থেকে একজন।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. মোয়াজ্জেম হোসেন (৪৬), মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি (৪৬), আদু (২৬), খালিদ আল-মাহমুদ (২৮), মো. মিলন (২৪), সুজন (২৩), আতিকুল ইসলাম (২৮), মো. সাকিব (১৯), জেসমিন খাতুন (২৮), মো. জুয়েল (২০), মো. রাব্বি (২২), মো. জাহাঙ্গীর (৩৮), মো. রায়হান (২৮), মো. শহীদুল্লাহ (৩০), মো. লিটন মিয়া (২৫), শাওন বেপারী (২১), মো. জাহাঙ্গীর হোসাইন (৩০), মাহামুদ হাসান (২০), মো. বিল্লাল হোসেন (৩১), ইয়ামিন (১৯), মো. আলমগীর (৩৮), লাইলী বেগম (৪৫), সোমা বেগম (৩৫), নাসির গাজী (৪৪), মো. সুমন (২৫), সাইদুর (২৬), শেখ কমল ওরফে আল-আমিন (৩১), জাকিয়া আক্তার (২৮), আল আমিন (২৩), মো. হিরা (২২), মো. নবু খান (২৪), ফজলে রাব্বী (৩৬), আরিফ (৪০), মো. ফরিদ (৩০), মো. নিজাম (২৭), জাকির হোসেন (২২), মো. রাব্বি হাসান সরদার (২২), সুকুমার সরকার ওরফে সুমন (৩৫), মো. রমজান ওরফে ফালান (২৪), মো. আকাশ হোসেন (২৩), মো. লাদেন ওরফে আবু বক্কর সিদ্দিক (২৫), মো. ইব্রাহীম (২৬), সাবিকুল ইসলাম (১৯), রাকিবুল ইসলাম (৩৮), আব্দুল আজিজ (৩৫), মো. নাজমুল (২২), পাপন সাহা (৪০), মো. জুয়েল (৩৫), মো. রাজিব হাসান সোহান (২১), মো. পলাশ ওরফে গিয়াস (২১), মো. সাব্বির (২২) ও মো. নাসির আলম (৫৫)।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ