রবিবার, আগস্ট ৯, ২০২৬

রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে এ জানাজার আয়োজন করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য রিটা রহমানের উদ্যোগে আয়োজিত জানাজায় ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম। জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের দুই হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।

নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত জানাজার নামাজে অংশ নিতে না পারা নেতাকর্মীরা রংপুরে গায়েবানা জানাজার আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানান।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং কোরআন খতমের আয়োজন করা হয়। পাশাপাশি জেলা জুড়ে শোক ব্যানার টাঙানো হয় এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মাইকের মাধ্যমে কোরআন তেলাওয়াত প্রচার করা হয়।

রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় জানাজার আগ পর্যন্ত ওষুধ ও খাবারের দোকান ছাড়া নগরীর অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ