বুধবার, নভেম্বর ১১, ২০২৬

রংপুরে জাতীয় পার্টির ‘লাঙল’ প্রতীকের ভাইরাল ‘জানাজার’ ছবি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রংপুরে জাতীয় পার্টি (জাপা) দীর্ঘ চার দশক ধরে বজায় রাখা রাজনৈতিক শক্তি এবার একটিও আসন জিততে ব্যর্থ হলো। সারা দেশে ১৯৬ আসনে প্রার্থী দেওয়া লাঙল প্রতীকের কোনো জয় হয়নি।

নির্বাচনের ফল ঘোষণার পর রংপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নানা প্রতিক্রিয়া। এর মধ্যেই একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একটি লাঙল সামনে রেখে ‘জানাজার নামাজ’ অনুষ্ঠিত হচ্ছে। ছবিটি শেয়ার করে কয়েকটি ফেসবুক পেজে লেখা হয়েছে, “রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের নামাজে জানাজা সম্পন্ন হলো।” ছবির সময় ও স্থান সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য এখনও জানা যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় হয়েছেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় স্থানে রয়েছেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি রংপুর শহরে। ফলে এই অঞ্চলে লাঙলের বড় ভোটব্যাঙ্ক থাকলেও এবার তা জামায়াতের পক্ষে হারিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রংপুরে লাঙলের এই ভরাডুবি ও তা ঘিরে প্রতীকী প্রতিবাদ ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ