রবিবার, আগস্ট ৯, ২০২৬

যে কারণে ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এককভাবে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আইএবির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, দলটি ২৬৮টি আসনে প্রার্থী দেবে এবং একজনও মনোনয়ন প্রত্যাহার করবে না। বাকি ৩২টি আসনে তারা আদর্শ ও লক্ষ্যের সঙ্গে মিল পাওয়া সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে। লক্ষ্য হলো ৩০০ আসনে ইসলামের পক্ষে “ওয়ান বক্স” নীতি বাস্তবায়ন করা।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ইসলামপন্থি শক্তির সামনে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগাতে পীর সাহেব চরমোনাই ওয়ান বক্স নীতি ঘোষণা দেন। তবে শেষপর্যায়ে কিছু দল রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে নীতি থেকে সরে গিয়েছে। এতে আমরা ব্যথিত ও মর্মাহত।”

তিনি আরও বলেন, “আমরা ইবাদতের রাজনীতি করি। নেতাকর্মী ও ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে প্রতারণা করতে পারি না। যদি প্রধান ইসলামপন্থি শক্তিই ইসলামী আইনের প্রতি আস্থা না রাখে, তাহলে আমাদের লক্ষ্য অর্জন সম্ভব নয়।”

মাওলানা আতাউর রহমান জামায়াতে ইসলামীর অবস্থানের প্রসঙ্গেও বলেন, “জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং শরীয়াহ আইন প্রতিষ্ঠা করবেন না। এ বক্তব্যের পর আমাদের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে স্পষ্ট হয়ে গেছে।”

তিনি উল্লেখ করেন, জোটের ভেতরে জাতীয় সরকার গঠন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিয়ে স্বচ্ছতা ছিল না। এককভাবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতার ঘোষণা আসায় নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়। তাই আইএবি কোনো পাতানো বা ভাগাভাগির নির্বাচনের অংশ হতে চায় না।

এর আগে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ তা থেকে দূরে থাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছিল। শুক্রবার সংবাদ সম্মেলনে দলটি তাদের অবস্থান পরিষ্কার করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ