রবিবার, আগস্ট ৯, ২০২৬

মোস্তাফিজের দাম, ১৮ কোটি হলেও অবাক হতেন না তাসকিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চলতি আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নতুন ইতিহাস গড়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটির বেশি। আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলবদলের রেকর্ড।

মোস্তাফিজের এমন মূল্য পাওয়াকে পুরোপুরি প্রাপ্য বলে মনে করছেন সতীর্থ তাসকিন আহমেদ। তাঁর মতে, মোস্তাফিজ যদি ৯ কোটির বদলে ১৮ কোটি রুপিও পেতেন, তাতেও অবাক হওয়ার কিছু ছিল না।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগ শেষ করে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেশে ফিরেছেন মোস্তাফিজ ও তাসকিন। ঢাকা ক্যাপিটালসে যোগ দেওয়ার পর গতকাল এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেন,
‘বাংলাদেশি পেসারদের কদর যে বাড়ছে, সেটা এখন দৃশ্যমান। ফিজ বিশ্ব ক্রিকেটে খুবই পরীক্ষিত ও প্রমাণিত একজন প্লেয়ার। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেত, তাহলে অবাক হওয়ার কিছু হতো না। কারণ ও পুরোপুরি ডিজার্ভিং।’

মোস্তাফিজের পারফরম্যান্সের প্রশংসা করে তাসকিন আরও বলেন,
‘ও আইপিএলে অনেক ম্যাচ খেলেছে এবং নিয়মিত ভালো করেছে। আইএল টি-টোয়েন্টিতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এটা আমার কাছে একদমই সারপ্রাইজিং না। আমার মনে হয়, ফিজ আরও বেশি ডিজার্ভ করে। আশা করছি, সামনে আমাদের সব ক্রিকেটারেরই কদর বাড়বে ইনশাআল্লাহ।’

আইএল টি-টোয়েন্টিতে দুজনই ছিলেন ব্যস্ত। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ৬ ইনিংসে ৯ উইকেট নেন তাসকিন আহমেদ। অন্যদিকে দুবাই ক্যাপিটালসের জার্সিতে মোস্তাফিজুর রহমান শিকার করেন ৮ ইনিংসে ১৫ উইকেট। টুর্নামেন্টের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তাসকিন।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রেও এই অভিজ্ঞতা কাজে দেবে বলে মনে করেন তিনি। তাসকিন বলেন,
‘ভালো করার শেষ নেই। আইএল টি-টোয়েন্টিতে যা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি প্রথমবার আইএল খেললাম। আমরা তিনজন বাংলাদেশি খেলেছি, রিশাদও বিগ ব্যাশ খেলছে। এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। সামনে বিপিএল আছে, এরপর বিশ্বকাপ—সব মিলিয়ে আমাদের প্রস্তুতিটা ভালোভাবেই হচ্ছে।’

বাংলাদেশি পেসারদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে এমন পারফরম্যান্স ও কদর ভবিষ্যতে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ