রবিবার, মার্চ ৮, ২০২৬

মেহেরপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ, ১৮ জন আহত, তিনজন আটক

পাঠক প্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার...

যুদ্ধের ছায়া বাজেটে: দাম বাড়ছে পণ্যের, নতুন করে ভাবছে সরকার

বিশেষ প্রতিবেদক ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। যুদ্ধক্ষেত্র থেকে হাজার...

সৌরজগতের বাইরে থেকে আসা ধূমকেতুর নতুন ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক মহাকাশে মাঝে মাঝেই এমন কিছু রহস্যময় বস্তু দেখা যায়, যা আমাদের সৌরজগতের বাইরের অঞ্চল থেকে ভেসে আসে। সম্প্রতি...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাসস আগামী ৮ মার্চ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে...

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনের পাঁচটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় জামায়াতে ইসলামীর ১৬ জন এবং বিএনপির ২ জন কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল নাগাদ মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে জামায়াতের ১০ জন আহত হন। তাদের মধ্যে ছয়জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর গাংনী উপজেলার ছাতিয়ান কেন্দ্রে, জামায়াতের ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে আরেকটি সংঘর্ষ ঘটে। এতে জামায়াতের চার জন আহত হন, তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষের সময় একজন বিএনপি কর্মী আহত হন। অন্যদিকে, মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের দুই সমর্থক আহত হন। পুলিশ এক বিএনপি কর্মীকে আটক করেছে।

মুজিবনগর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অশা মিয়া নামের একজন বিএনপি কর্মী আহত হন। পুলিশ শহিদুল ও আশরাফ নামের জামায়াতের দুই কর্মীকে আটক করে।

মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, “সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং সংঘর্ষ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সর্বশেষ সংবাদ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি...

রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক রমজানে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পবিত্র এই মাস সংযম, ত্যাগ...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন অধ্যায়, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

বিশেষ প্রতিবেদন | আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন ও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। যুদ্ধের অষ্টম দিনে উভয় পক্ষই আরও শক্তিশালী...

ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?

অনলাইন ডেস্ক দীর্ঘদিনের জল্পনা ও রহস্যের অবসান ঘটিয়ে এবার সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের বিপ্লবী গার্ড কোরের (IRGC) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে ইসরায়েলের...

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ভারত ও নিউজিল্যান্ডকে প্রায়...

জনপ্রিয় সংবাদ

দেশে তেলের কোনো সংকট নেই, এক মাসের মজুদ রয়েছে: মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন

কুমিল্লা প্রতিনিধি   বাংলাদেশে এ মুহূর্তে ভোজ্যতেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেছেন, দেশে অন্তত...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ : বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেছে শক্তিশালী মার্কিন...

ত্রয়োদশ সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই চলবেন এমপিরা: তথ্যমন্ত্রী স্বপন

নিজস্ব প্রতিবেদক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি বা একতরফা আচরণ নয়—স্পিকারকে অভিভাবক মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এগিয়ে যাবেন। একটি কার্যকর ও দায়িত্বশীল সংসদ...

তামিল অভিনেতা বিজয়–সংগীতার বিবাহবিচ্ছেদ মামলা নতুন মোড়ে

শোবিজ ডেস্ক তামিল সুপারস্টার Vijay ও তার স্ত্রী Sangeeta Sornalingam-এর বিবাহবিচ্ছেদ মামলা নতুন মোড় নিয়েছে। স্বামী-স্ত্রীর আইনি বিরোধের মধ্যেই সংগীতা চেন্নাইয়ের Chengalpattu District Court-এ একটি...