মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

মুস্তাফিজ ইস্যুতে আইসিসি ও আইপিএলকে চিঠি দেবে বিসিবি

পাঠক প্রিয়

পোস্টাল ব্যালট ফল নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ইসির সতর্কবার্তা

অনলাইন ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি...

সাবেক দুই আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক ২০১৬ সালে গাজীপুরের পাতারটেক এলাকায় ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে সাবেক দুই পুলিশপ্রধানসহ মোট ১০ জনের বিরুদ্ধে...

পোলিং এজেন্টদের কড়া নির্দেশনা: ‘প্রত্যেকে এক একজন তারেক রহমান’

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দলীয় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ ও ভোট গণনা...

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট: গার্মেন্ট খাতে ধাক্কা, রপ্তানি নিয়ে শঙ্কা

ফরিদ আহমেদ চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের ছয় দিনের ধর্মঘট আপাতদৃষ্টিতে একটি শ্রম-প্রশাসন বিরোধের ঘটনা হলেও এর প্রভাব দেশের সামগ্রিক রপ্তানি কাঠামো,...

নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তার বদলি

অনলাইন ডেস্ক  জাতীয় সংসদ নির্বাচনের আগেই পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ...

স্পোর্টস ডেস্ক

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আইপিএল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে আইসিসিকে চিঠি পাঠানো হবে।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল বৈঠকে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে আইসিসির কাছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা চাওয়ার বিষয়ে একমত হন পরিচালকেরা।

আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি জানতে চাইবে—ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল কী ধরনের নিরাপত্তা সুবিধা পাবে, অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশ দলের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে কি না এবং ব্যক্তি হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারত সরকার পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে কতটা সক্ষম। পাশাপাশি ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশি গণমাধ্যমকর্মী, বিসিবি কর্মকর্তারা ও সমর্থকদের জন্য ভারত কতটা নিরাপদ—সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। এসব প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে বিসিবি।

একই সঙ্গে আইপিএলের প্রধান নির্বাহীকেও আলাদা চিঠি পাঠাবে বিসিবি। সেখানে মুস্তাফিজুর রহমানকে ঠিক কোন প্রেক্ষাপটে ‘অনিরাপদ’ মনে করা হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে। এছাড়া বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করে কেন বিষয়টি আগে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, সে প্রশ্নও তোলা হবে। এই ধরনের আচরণ একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য যে বিব্রতকর ও অপেশাদারসুলভ—সে কথাও চিঠিতে উল্লেখ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিসিবির চিঠির জবাবের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ করণীয়।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ