শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

মুস্তাফিজের ঝলক, বাংলাদেশের বোলারদের আন্তর্জাতিক মানের প্রমাণ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুর্দান্ত পারফরম্যান্সে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মুস্তাফিজুর রহমান। গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচে মাত্র চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই বাঁহাতি পেসার। তার বিধ্বংসী বোলিংয়ে দুবাই ক্যাপিটালস জয় পায় এবং ম্যাচসেরার পুরস্কারও ওঠে মুস্তাফিজের হাতে।

আইএল টি-টোয়েন্টির এবারের আসরে নিয়মিতভাবেই আলো ছড়াচ্ছেন মুস্তাফিজ। দুবাই ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত সাত ম্যাচে তার শিকার ১৪ উইকেট। স্লোয়ার আর কাটারের নিখুঁত ব্যবহারে প্রতিপক্ষ ব্যাটারদের বারবারই বিভ্রান্ত করছেন ‘দ্য ফিজ’।

মুস্তাফিজের এমন পারফরম্যান্সকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, বিদেশের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে যখন বাংলাদেশের খেলোয়াড়রা ভালো করে, তখন প্রমাণ হয় আমাদের খেলোয়াড়রাও সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের।

ফাহিম আরও বলেন, মুস্তাফিজ ভালো করলে সেটি শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং বাংলাদেশের বোলিং শক্তির প্রতিফলন। “মুস্তাফিজের সঙ্গে জাতীয় দলে যে বোলাররা আছে, তারা খুব বেশি পিছিয়ে নেই। যদি মুস্তাফিজকে ১০-এর মধ্যে ১০ দেওয়া হয়, তাহলে তানজিম সাকিবকে সাড়ে আট বা নয়ের কম দেওয়া যায় না,” বলেন তিনি।

বিসিবির এই শীর্ষ কর্মকর্তা মনে করেন, বর্তমানে বাংলাদেশের হাতে মুস্তাফিজ ছাড়াও প্রায় সমমানের আরও চার-পাঁচজন বোলার রয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ না পাওয়ায় হয়তো তাদের আন্তর্জাতিকভাবে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তবে ভবিষ্যতে তারা এসব লিগে খেলার সুযোগ পেলে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারবেন।

নাজমুল আবেদিন ফাহিমের মতে, এই গভীরতা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় শক্তি এবং এটি ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ